শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আরও

স্কিমে মিলবে স্বল্পসুদের ঋণ

বন্ধ শিল্প চালুতে ২০ হাজার কোটি টাকার স্কিম

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়। ছবি: ডেইলি স্টার

বন্ধ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিম’-এর আওতায় গ্রাহক পর্যায়ে ঋণের সুদহার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১।

সার্কুলারে বলা হয়েছে, এ স্কিমের মাধ্যমে ব্যাংকগুলোকে অর্থায়ন করে বন্ধ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালুর সুযোগ তৈরি করা হবে। এজন্য বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে প্রাক-অর্থায়ন দেবে।

নীতিমালা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া প্রাক-অর্থায়নের বিপরীতে ব্যাংকগুলোকে ৪ শতাংশ সুদ দিতে হবে। তবে প্রাক-অর্থায়ন নেওয়ার পর প্রথম ছয় মাস কোনো সুদ পরিশোধ করতে হবে না। ছয় মাসের গ্রেস পিরিয়ড শেষে ত্রৈমাসিক ভিত্তিতে সুদ পরিশোধ করতে হবে।

অন্যদিকে, স্কিমের আওতায় ব্যাংকগুলো গ্রাহকদের যে ঋণ দেবে, তার সুদহার সর্বোচ্চ ৭ শতাংশ রাখা হয়েছে। ঋণগ্রহীতারাও ছয় মাসের গ্রেস পিরিয়ড পাবেন। অর্থাৎ ঋণ বিতরণের পর প্রথম ছয় মাস গ্রাহকের কাছ থেকে সুদ আদায় করা যাবে না।

স্কিমটির মেয়াদ তিন বছর। তহবিলের প্রাপ্যতা থাকা সাপেক্ষে এই সময়ের মধ্যে যেকোনো পর্যায়ে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছে প্রাক-অর্থায়নের জন্য আবেদন করতে পারবে।

এ ছাড়া স্কিমের অর্থ নির্ধারিত কাজে যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না, ঋণের ব্যবহার ও আদায় পরিস্থিতি এবং ব্যাংকগুলোর তদারকি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। সার্কুলারে দেওয়া নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

#বাংলাদেশব্যাংক #শিল্পখাত #স্বল্পসুদেঋণ

চেকপোস্ট

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বন্ধ শিল্প চালুতে ২০ হাজার কোটি টাকার স্কিম

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বন্ধ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিম’-এর আওতায় গ্রাহক পর্যায়ে ঋণের সুদহার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১।

সার্কুলারে বলা হয়েছে, এ স্কিমের মাধ্যমে ব্যাংকগুলোকে অর্থায়ন করে বন্ধ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালুর সুযোগ তৈরি করা হবে। এজন্য বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে প্রাক-অর্থায়ন দেবে।

নীতিমালা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া প্রাক-অর্থায়নের বিপরীতে ব্যাংকগুলোকে ৪ শতাংশ সুদ দিতে হবে। তবে প্রাক-অর্থায়ন নেওয়ার পর প্রথম ছয় মাস কোনো সুদ পরিশোধ করতে হবে না। ছয় মাসের গ্রেস পিরিয়ড শেষে ত্রৈমাসিক ভিত্তিতে সুদ পরিশোধ করতে হবে।

অন্যদিকে, স্কিমের আওতায় ব্যাংকগুলো গ্রাহকদের যে ঋণ দেবে, তার সুদহার সর্বোচ্চ ৭ শতাংশ রাখা হয়েছে। ঋণগ্রহীতারাও ছয় মাসের গ্রেস পিরিয়ড পাবেন। অর্থাৎ ঋণ বিতরণের পর প্রথম ছয় মাস গ্রাহকের কাছ থেকে সুদ আদায় করা যাবে না।

স্কিমটির মেয়াদ তিন বছর। তহবিলের প্রাপ্যতা থাকা সাপেক্ষে এই সময়ের মধ্যে যেকোনো পর্যায়ে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছে প্রাক-অর্থায়নের জন্য আবেদন করতে পারবে।

এ ছাড়া স্কিমের অর্থ নির্ধারিত কাজে যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না, ঋণের ব্যবহার ও আদায় পরিস্থিতি এবং ব্যাংকগুলোর তদারকি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। সার্কুলারে দেওয়া নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত