বুধবার, ০৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বদলিজনিত বিদায়ে উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকারকে সংবর্ধনা দিল ভূরুঙ্গামারী উপজেলা প্রেসক্লাব

ছবি: চেকপোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বদলিজনিত কারণে বিদায় নেওয়া উপজেলা প্রকৌশলী মো. ইনছাফুল হক সরকারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বিদায়ী উপজেলা প্রকৌশলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূরুঙ্গামারীতে কর্মরত অবস্থায় মো. ইনছাফুল হক সরকার সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান প্রশংসিত এবং স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তাঁর নতুন কর্মস্থলে সফলতা, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

সংবর্ধনার জবাবে উপজেলা প্রকৌশলী মো. ইনছাফুল হক সরকার প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভূরুঙ্গামারীর মানুষের আন্তরিকতা, ভালোবাসা ও সহযোগিতার কথা তিনি সবসময় স্মরণে রাখবেন এবং এখানকার স্মৃতি তাঁর কর্মজীবনের মূল্যবান সম্পদ হয়ে থাকবে।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

চেকপোস্ট

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

বদলিজনিত বিদায়ে উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকারকে সংবর্ধনা দিল ভূরুঙ্গামারী উপজেলা প্রেসক্লাব

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বদলিজনিত কারণে বিদায় নেওয়া উপজেলা প্রকৌশলী মো. ইনছাফুল হক সরকারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বিদায়ী উপজেলা প্রকৌশলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূরুঙ্গামারীতে কর্মরত অবস্থায় মো. ইনছাফুল হক সরকার সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান প্রশংসিত এবং স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তাঁর নতুন কর্মস্থলে সফলতা, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

সংবর্ধনার জবাবে উপজেলা প্রকৌশলী মো. ইনছাফুল হক সরকার প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভূরুঙ্গামারীর মানুষের আন্তরিকতা, ভালোবাসা ও সহযোগিতার কথা তিনি সবসময় স্মরণে রাখবেন এবং এখানকার স্মৃতি তাঁর কর্মজীবনের মূল্যবান সম্পদ হয়ে থাকবে।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত