মঙ্গলবার, ১২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

উত্তরাঞ্চলে ভারি বর্ষণের সম্ভাবনা

বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস: যেসব জেলায় বাড়বে ঝড়ের আশঙ্কা

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

মঙ্গলবার ১২ মে সকালে প্রকাশিত আবহাওয়া বুলেটিনে বলা হয়, উত্তর শ্রীলঙ্কা উপকূল সংলগ্ন লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় সক্রিয় রয়েছে।

এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার ১৩ মে থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার১৪ মে নাগাদ একই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

#আবহাওয়া_আপডেট #ঝড়বৃষ্টি #WeatherUpdate

চেকপোস্ট

মঙ্গলবার, ১২ মে ২০২৬

বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস: যেসব জেলায় বাড়বে ঝড়ের আশঙ্কা

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

মঙ্গলবার ১২ মে সকালে প্রকাশিত আবহাওয়া বুলেটিনে বলা হয়, উত্তর শ্রীলঙ্কা উপকূল সংলগ্ন লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় সক্রিয় রয়েছে।

এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার ১৩ মে থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার১৪ মে নাগাদ একই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত