বগুড়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নতুন গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’। সোমবার (১১ মে) দুপুরে বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়।
বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এম আর ইসলাম স্বাধীন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক মীর সাজ্জাদ আলী সন্তোষ, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার মোহন আখন্দ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম শফিকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সংগঠনের নেতারা।
বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন এবং ‘এশিয়া পোস্ট’-এর সফলতা কামনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বণিক বার্তার প্রতিনিধি এইচ আলিম এবং শুভেচ্ছা বক্তব্য দেন অরুপ রতন শীল।
এ সময় বিভিন্ন গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬