মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

লক্ষ্য ২০৩০ বিশ্বকাপ

ফ্রান্সের কোচ হলেন জিদান, শুরু নতুন অধ্যায়

জিনেদিন জিদান। ছবি : রয়টার্স

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নিজের কাঙ্ক্ষিত দায়িত্ব পেলেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়কের নাম ঘোষণা করেছে দেশটির ফুটবল ফেডারেশন।

চার বছরের চুক্তিতে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পেদের দায়িত্বে থাকবেন ৫৪ বছর বয়সী জিদান। মঙ্গলবার প্যারিসে ফরাসি ফুটবল ফেডারেশনের কার্যালয়ে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন ফেডারেশন সভাপতি ফিলিপ দিয়ালো।

দীর্ঘ ১৪ বছর দায়িত্ব পালন শেষে সরে যাওয়া দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হয়েছেন জিদান। দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়াই ছিল তার সবচেয়ে বড় লক্ষ্য। এ কারণেই রিয়াল মাদ্রিদ ছাড়ার পর কোনো ক্লাবের প্রস্তাব গ্রহণ করেননি তিনি।

জিদান বলেন, ফ্রান্স দলই ছিল একমাত্র দায়িত্ব, যেটি তিনি নিতে চেয়েছিলেন। দেশম দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জানানোর পর থেকেই নিজের লক্ষ্য নির্ধারণ করেছিলেন তিনি।

ফ্রান্সের হয়ে জিদানের প্রথম বড় পরীক্ষা হতে পারে উয়েফা নেশনস লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচে। এরপর স্তাদ দ্য ফ্রান্সে ইতালির মুখোমুখি হবে ফরাসিরা।

দিদিয়ের দেশমের অধীনে ফ্রান্স ২০১৮ বিশ্বকাপ ও ২০২০-২১ নেশনস লিগ শিরোপা জেতে। এছাড়া ইউরো ২০১৬ ও ২০২২ বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল দলটি।

অন্যদিকে খেলোয়াড় হিসেবে জিদান ছিলেন ফ্রান্সের ইতিহাসের অন্যতম সেরা তারকা। ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের বিপক্ষে দুটি গোল করে দলকে প্রথম বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। একই বছর জেতেন ব্যালন ডি’অর।

কোচ হিসেবেও জিদানের রয়েছে অসাধারণ সাফল্য। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস গড়েন তিনি। পরে দ্বিতীয় মেয়াদে ক্লাবটিকে লা লিগা শিরোপাও এনে দেন।

লরাঁ ব্লাঁ ও দিদিয়ের দেশমের পর ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের তৃতীয় সদস্য হিসেবে জাতীয় দলের কোচ হলেন জিদান। নিজের কোচিং দর্শন নিয়ে তিনি বলেন, তার লক্ষ্য হবে আক্রমণাত্মক ফুটবল এবং ফ্রান্সের জয়ের ধারাবাহিকতা ধরে রাখা।

#জিদান #এমবাপ্পে #ফ্রান্স_ফুটবল

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ফ্রান্সের কোচ হলেন জিদান, শুরু নতুন অধ্যায়

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত