বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

সংরক্ষিত নারী আসনে নতুন প্রক্রিয়া

ফেরদৌসী আহমেদের পদত্যাগের পরই আসন শূন্য ঘোষণা

ফেরদৌসী আহমেদ মিষ্টি। ছবি : সংগৃহীত

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর তার সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয় এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নম্বর মহিলা আসন-২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর পদত্যাগ করায় সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী একই তারিখে আসনটি শূন্য হয়েছে।

শূন্য আসনটি পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি নির্বাচন কমিশন সচিবালয়কেও জানানো হয়েছে। পাশাপাশি বিজ্ঞপ্তিটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। পরে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়।

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফেরদৌসী আহমেদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর তার পদত্যাগের বিষয়টি সামনে আসে। তবে তার বিরুদ্ধে ওঠা সংশ্লিষ্টতার অভিযোগ এখনো তদন্তাধীন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তদন্তে কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত ২৪ সেপ্টেম্বর রাতে ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে স্থাপনাটির একটি অংশ ভারী যন্ত্রপাতি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারের খবরও প্রকাশিত হয়েছে। 

#জাতীয়_সংসদ #ফেরদৌসী_আহমেদ #সংসদীয়_আসন

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ফেরদৌসী আহমেদের পদত্যাগের পরই আসন শূন্য ঘোষণা

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর তার সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয় এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নম্বর মহিলা আসন-২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর পদত্যাগ করায় সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী একই তারিখে আসনটি শূন্য হয়েছে।

শূন্য আসনটি পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি নির্বাচন কমিশন সচিবালয়কেও জানানো হয়েছে। পাশাপাশি বিজ্ঞপ্তিটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। পরে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়।

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফেরদৌসী আহমেদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর তার পদত্যাগের বিষয়টি সামনে আসে। তবে তার বিরুদ্ধে ওঠা সংশ্লিষ্টতার অভিযোগ এখনো তদন্তাধীন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তদন্তে কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত ২৪ সেপ্টেম্বর রাতে ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে স্থাপনাটির একটি অংশ ভারী যন্ত্রপাতি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারের খবরও প্রকাশিত হয়েছে। 

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত