দীর্ঘ ৩৭ বছরের গৌরবময় চাকরিজীবন শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ছবির উদ্দিন শিকদারকে ব্যতিক্রমী সংবর্ধনা ও সম্মানজনক বিদায় জানিয়েছেন সহকর্মীরা। ফুলে সাজানো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি গাড়িতে করে তাঁকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
সোমবার (২৯ জুন) দুপুরে টুঙ্গিপাড়া থানায় আয়োজিত বিদায় অনুষ্ঠানে ওসি আইয়ুব আলীর উদ্যোগে এবং থানার পুলিশ সদস্যদের অংশগ্রহণে অবসরপ্রাপ্ত এই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও আন্তরিক বিদায় জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে সহকর্মীরা ফুল ছিটিয়ে এসআই ছবির উদ্দিনকে সংবর্ধনা মঞ্চে নিয়ে আসেন। পরে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ূন রশীদ এবং ওসি আইয়ুব আলী তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠান শেষে ফুলে সজ্জিত সরকারি গাড়িতে করে তাঁকে কোটালীপাড়া উপজেলার নিজ গ্রামে পৌঁছে দেওয়া হয়।
কোটালীপাড়া উপজেলার কেডি গোপালপুর ইউনিয়নের বহলতলী গ্রামের বাসিন্দা ছবির উদ্দিন শিকদার ১৯৮৯ সালের ১২ এপ্রিল ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন জেলা ও থানায় দায়িত্ব পালন শেষে তিনি এসআই পদ থেকে অবসরে যান।
বিদায় অনুষ্ঠানে আবেগঘন অনুভূতি প্রকাশ করে ছবির উদ্দিন শিকদার বলেন, সহকর্মীদের এমন আন্তরিক ভালোবাসা ও সম্মান তাঁর জীবনের অন্যতম বড় প্রাপ্তি। তিনি এই সম্মানজনক বিদায়ের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ওসি আইয়ুব আলী বলেন, ছবির উদ্দিন শিকদার ছিলেন একজন দক্ষ, অভিজ্ঞ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা। দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করার স্বীকৃতি হিসেবেই তাঁকে এ সম্মান জানানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ূন রশীদ বলেন, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য ছবির উদ্দিন শিকদারের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর সম্মানে আয়োজিত এই বিদায় অনুষ্ঠান অন্যদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত।

সোমবার, ২৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬