শনিবার, ০৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জানাজায় মানুষের ঢল

ফুলদী বাজারের প্রবীণ ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের মৃত্যুতে শোক

ছবি: মরহুম তোফাজ্জল ডাক্তারের ছবি।

গাজীপুরের কালীগঞ্জে ফুলদী বাজারের প্রবীণ ব্যবসায়ী ও স্থানীয়ভাবে ‘তোফাজ্জল ডাক্তার’ নামে পরিচিত তোফাজ্জল হোসেনের (৭৬) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুম তোফাজ্জল হোসেন উপজেলার ফুলদী (মাইজপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি মরহুম হাজী কদম আলীর জ্যেষ্ঠ পুত্র এবং সাংবাদিক মোয়াজ্জেম হোসেন (রাসেল), প্রবাসী সোহেল ও ব্যবসায়ী জুয়েলের বাবা। তিনি বক্তারপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কবির হোসেনের চাচাতো ভাই ছিলেন।

শুক্রবার বাদ জুমা স্থানীয় জনতা উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজার আগে মরহুমের স্মৃতিচারণ করেন বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, ইমামে রাব্বানী দরবার শরীফের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল আবেদী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহাবুবর রহমান সবুজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট তাইজুল ইসলাম, বক্তারপুর ইউনিয়ন পরিষদের সদস্য সারোয়ার হোসেন, সাবেক সদস্য কবির হোসেন ও মরহুমের ছোট ছেলে জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

তোফাজ্জল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন, উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব খালেকুজ্জামান বাবলুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ফুলদী বাজারের ব্যবসায়ীরা।

এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কালীগঞ্জ প্রেস ক্লাব, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি ও কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

#কালীগঞ্জ #তোফাজ্জলডাক্তার #জানাজাওদাফন

চেকপোস্ট

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

ফুলদী বাজারের প্রবীণ ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের মৃত্যুতে শোক

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত