মঙ্গলবার, ২৬ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

২০২৬ ফিফা বিশ্বকাপ

ফিফার অনুরোধে ইরান দলকে আশ্রয় দিল মেক্সিকো, বিশ্বকাপে নতুন সিদ্ধান্ত

ইরান ফুটবল দল। ছবি : সংগৃহীত

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ঘিরে বড় সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো। ফিফার অনুরোধে রাজনৈতিক উত্তেজনা ও ভিসা জটিলতার শঙ্কার মধ্যে ইরান জাতীয় ফুটবল দল কে নিজ দেশে থাকার অনুমতি দিয়েছে মেক্সিকো সরকার।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম জানিয়েছেন, ইরান দলকে মেক্সিকোতে থাকার সুযোগ না দেওয়ার মতো কোনো বাধা নেই। এ বিষয়ে ফিফা সরাসরি সরকারের সঙ্গে যোগাযোগ করেছে।

ফিফা -এর মধ্যস্থতায় সিদ্ধান্ত হয়েছে যে ইরানের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানা -তে স্থানান্তর করা হবে। এতে ভিসা ও নিরাপত্তাজনিত সমস্যা কমবে বলে আশা করা হচ্ছে।

ইরান ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী, দলটি সরাসরি ফ্লাইটে মেক্সিকোতে যাতায়াত করবে এবং সেখান থেকেই টুর্নামেন্টের প্রস্তুতি চালাবে।

তবে তাদের তিনটি গ্রুপ ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে। ফলে মাঠের বাইরে ভ্রমণ ও নিরাপত্তা ইস্যু বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, এবারের বিশ্বকাপে ইরানের জন্য ফুটবলের পাশাপাশি কূটনৈতিক ও রাজনৈতিক বাস্তবতাও বড় ভূমিকা রাখবে।

#ইরান #ফিফা #বিশ্বকাপ2026

চেকপোস্ট

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ফিফার অনুরোধে ইরান দলকে আশ্রয় দিল মেক্সিকো, বিশ্বকাপে নতুন সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ঘিরে বড় সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো। ফিফার অনুরোধে রাজনৈতিক উত্তেজনা ও ভিসা জটিলতার শঙ্কার মধ্যে ইরান জাতীয় ফুটবল দল কে নিজ দেশে থাকার অনুমতি দিয়েছে মেক্সিকো সরকার।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম জানিয়েছেন, ইরান দলকে মেক্সিকোতে থাকার সুযোগ না দেওয়ার মতো কোনো বাধা নেই। এ বিষয়ে ফিফা সরাসরি সরকারের সঙ্গে যোগাযোগ করেছে।

ফিফা -এর মধ্যস্থতায় সিদ্ধান্ত হয়েছে যে ইরানের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানা -তে স্থানান্তর করা হবে। এতে ভিসা ও নিরাপত্তাজনিত সমস্যা কমবে বলে আশা করা হচ্ছে।

ইরান ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী, দলটি সরাসরি ফ্লাইটে মেক্সিকোতে যাতায়াত করবে এবং সেখান থেকেই টুর্নামেন্টের প্রস্তুতি চালাবে।

তবে তাদের তিনটি গ্রুপ ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে। ফলে মাঠের বাইরে ভ্রমণ ও নিরাপত্তা ইস্যু বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, এবারের বিশ্বকাপে ইরানের জন্য ফুটবলের পাশাপাশি কূটনৈতিক ও রাজনৈতিক বাস্তবতাও বড় ভূমিকা রাখবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত