প্রশাসনিক ও রাজনৈতিক বাধার অভিযোগ ব্যর্থ, শেষ মুহূর্তে মঞ্চে জুবায়ের কামালের অবস্থান; মাহফিলের কাছে এসেও বক্তব্য না দিয়েই ফিরলেন তাহেরী
হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগরে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর মাহফিলকে কেন্দ্র করে নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রশাসনিক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁকে বাধা দেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর শেষ মুহূর্তে পীর জুবায়ের কামালের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন মাহফিলের মঞ্চে অবস্থান নেন বলে অভিযোগ উঠেছে। এতে মঞ্চে উঠতে পারেননি মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। শেষ পর্যন্ত বক্তব্য না দিয়েই মাহফিলস্থল ত্যাগ করেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) মাধবপুর উপজেলার কাশিমনগরে খান্দুরার দরবার শরিফের উদ্যোগে আয়োজিত এ মাহফিলকে ঘিরে আগে থেকেই উত্তেজনা চলছিল। স্থানীয়দের অভিযোগ, মাহফিল বন্ধ করতে প্রশাসনিক পর্যায়, বিএনপির কিছু নেতাকর্মী এবং উগ্রবাদী ব্যক্তিদের মাধ্যমে বিভিন্নভাবে বাধা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। তবে এসব বাধা উপেক্ষা করেই মাহফিলস্থলে আসার সিদ্ধান্ত নেন মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী।
স্থানীয়দের দাবি, তাঁকে মাহফিলে আসা থেকে আটকাতে না পেরে শেষ মুহূর্তে পীর জুবায়ের কামালের নেতৃত্বে একটি পক্ষ মঞ্চে গিয়ে অবস্থান নেয়। অভিযোগ রয়েছে, জুবায়ের কামাল জানতেন, তাহেরী তাঁর সঙ্গে একই মঞ্চে বসতে রাজি হবেন না। সেই পরিস্থিতিকে কাজে লাগিয়েই মঞ্চে অবস্থান করে তাহেরীর বক্তব্য দেওয়ার সুযোগ বন্ধ করে দেওয়া হয়।
ফলে মাহফিলস্থলে আসে পাশে এসেও মঞ্চে উঠেননি তাহেরী। কোনো বক্তব্য না দিয়েই তাঁকে ফিরে যেতে হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে, পীর জুবায়ের কামাল মোনাজাত শুরু করলে প্যান্ডেলে উপস্থিত অনেক শ্রোতা ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। একপর্যায়ে প্যান্ডেল অনেকটাই ফাঁকা হয়ে যায় বলেও স্থানীয়দের দাবি।
এ ঘটনায় স্থানীয় সুন্নি অনুসারীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের প্রশ্ন, একজন আমন্ত্রিত বক্তা মাহফিলস্থলের পাশে আসার পরও কেন তাঁকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলো না? ধর্মীয় মতপার্থক্য থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব, কিন্তু কোনো বক্তাকে মঞ্চে উঠতে না দেওয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মনে করছেন তাঁরা।
স্থানীয়দের অভিযোগ, ধর্মীয় মাহফিলকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব ও দলীয় পরিচয় ব্যবহার করে বাধা সৃষ্টি করা হলে তা ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতির জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করে।
ধর্মীয় মাহফিল কি ব্যক্তিগত বা গোষ্ঠীগত বিরোধের নিয়ন্ত্রণে চলবে, নাকি সবার জন্য উন্মুক্ত থাকবে—এ প্রশ্নই এখন ঘুরছে স্থানীয়দের মধ্যে। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহির দাবি জানিয়েছেন তাঁরা।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬