বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

মানুষকে নিরাপত্তার দাবি

প্রভাবশালী হলেও মানব পাচারকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান: রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিকবিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

কোনো অপরাধী চক্রের প্রভাব বা শক্তি বিবেচনা না করে মানব পাচারকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ভবনের আর সি মজুমদার মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তা না হলে সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষ নানা ধরনের শোষণ ও দাসত্বের ফাঁদে পড়বে।

রিজভী বলেন, মানব পাচার বন্ধে শক্ত আইন প্রণয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। আইনের শাসন থাকলে অপরাধী চক্র গড়ে ওঠার সুযোগ কমে যায় এবং তাদের দমন করা সহজ হয়।

তিনি বলেন, তৃণমূলে আইনের শাসনের অভাবে অনেক মানুষ অবিচার ও নিপীড়নের শিকার হন। অশিক্ষা ও সীমিত সুযোগের কারণে অনেকেই প্রতারক চক্রের ফাঁদে পড়ে বিদেশ যাওয়ার নামে মানব পাচারের শিকার হচ্ছেন।

বিএনপির এই নেতা আরও বলেন, অনেক মানুষ বিদেশ যাওয়ার আশায় জমি-জায়গা বিক্রি করে সর্বস্ব হারান। পাচারকারীদের প্রতারণার শিকার হয়ে পথেই আটকা পড়েন কিংবা বিদেশে গিয়ে নানা আইনি জটিলতায় দেশে ফিরতে বাধ্য হন।

মানব পাচারকে আধুনিক দাসপ্রথার অংশ উল্লেখ করে রিজভী বলেন, এর পেছনে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নানা কারণ রয়েছে। দারিদ্র্য, সীমিত সুযোগ, বাস্তুচ্যুতি, বাল্যবিবাহ ও শিক্ষার অভাবও এ সমস্যাকে বাড়িয়ে তোলে।

তিনি বলেন, মানব পাচার রোধে শুধু আইন নয়, সমাজের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতাও নিশ্চিত করতে হবে। কোনো চক্র কতটা প্রভাবশালী, তা না দেখে অপরাধীদের দমন করাই মূল লক্ষ্য হওয়া উচিত।

#মানবপাচার #রুহুলকবিররিজভী #আইনেরশাসন

চেকপোস্ট

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

প্রভাবশালী হলেও মানব পাচারকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান: রিজভী

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

কোনো অপরাধী চক্রের প্রভাব বা শক্তি বিবেচনা না করে মানব পাচারকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ভবনের আর সি মজুমদার মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তা না হলে সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষ নানা ধরনের শোষণ ও দাসত্বের ফাঁদে পড়বে।

রিজভী বলেন, মানব পাচার বন্ধে শক্ত আইন প্রণয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। আইনের শাসন থাকলে অপরাধী চক্র গড়ে ওঠার সুযোগ কমে যায় এবং তাদের দমন করা সহজ হয়।

তিনি বলেন, তৃণমূলে আইনের শাসনের অভাবে অনেক মানুষ অবিচার ও নিপীড়নের শিকার হন। অশিক্ষা ও সীমিত সুযোগের কারণে অনেকেই প্রতারক চক্রের ফাঁদে পড়ে বিদেশ যাওয়ার নামে মানব পাচারের শিকার হচ্ছেন।

বিএনপির এই নেতা আরও বলেন, অনেক মানুষ বিদেশ যাওয়ার আশায় জমি-জায়গা বিক্রি করে সর্বস্ব হারান। পাচারকারীদের প্রতারণার শিকার হয়ে পথেই আটকা পড়েন কিংবা বিদেশে গিয়ে নানা আইনি জটিলতায় দেশে ফিরতে বাধ্য হন।

মানব পাচারকে আধুনিক দাসপ্রথার অংশ উল্লেখ করে রিজভী বলেন, এর পেছনে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নানা কারণ রয়েছে। দারিদ্র্য, সীমিত সুযোগ, বাস্তুচ্যুতি, বাল্যবিবাহ ও শিক্ষার অভাবও এ সমস্যাকে বাড়িয়ে তোলে।

তিনি বলেন, মানব পাচার রোধে শুধু আইন নয়, সমাজের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতাও নিশ্চিত করতে হবে। কোনো চক্র কতটা প্রভাবশালী, তা না দেখে অপরাধীদের দমন করাই মূল লক্ষ্য হওয়া উচিত।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত