ভারতের সামরিক প্রশিক্ষণক্ষেত্রে প্রথমবারের মতো সরাসরি গোলাবারুদ ব্যবহার করে মহড়া দেওয়ার পরিকল্পনা নিয়েছে জাপানের প্রতিরক্ষা বাহিনী। এর মধ্যে স্থলভাগ থেকে জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রশিক্ষণও রয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) টোকিওতে দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের পর এ-সংক্রান্ত একটি আগ্রহপত্রে স্বাক্ষরের কথা জানানো হয়েছে।
চতুর্থ ভারত-জাপান ‘টু প্লাস টু’ বৈঠকে অংশ নেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি ও পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হয়, পরিকল্পনাটি বাস্তবায়নে দুই দেশের প্রতিরক্ষা কর্তৃপক্ষ সমন্বয় বাড়াবে।
বৈঠকে সমুদ্রের নিচের বিশেষায়িত প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। রাজনাথ সিং জানান, সম্প্রতি স্বাক্ষরিত সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতার সমঝোতাকে বাস্তব কার্যক্রমে রূপ দিতে উভয় পক্ষ কাজ করবে।
পাশাপাশি যুদ্ধজাহাজ মেরামতের সুবিধা পারস্পরিকভাবে ব্যবহার এবং সমুদ্রে মাইন শনাক্ত ও অপসারণের সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজের জন্য সমন্বিত অ্যানটেনা ব্যবস্থা যৌথভাবে তৈরির প্রস্তাবিত চুক্তি দ্রুত সম্পন্ন করার প্রত্যাশাও জানিয়েছে দুই দেশ।
যৌথ বিবৃতিতে সামরিক মহড়ায় চালকবিহীন ব্যবস্থা যুক্ত করা এবং স্বল্প নোটিশে যৌথ অনুশীলন আয়োজনের কথা রয়েছে। এ ছাড়া সমুদ্রের তলদেশে উচ্চগতির যোগাযোগব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সাইবার নিরাপত্তা ও মহাকাশ খাতে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছেন মন্ত্রীরা।
জয়শঙ্কর বলেন, বিশ্বে চলমান দুটি বড় সংঘাতের প্রভাব দূরবর্তী অঞ্চল পর্যন্ত পৌঁছেছে। এই পরিস্থিতিতে বিশ্বাসযোগ্য অংশীদারত্বের গুরুত্ব বেড়েছে।
যৌথ বিবৃতিতে কোনো দেশের নাম উল্লেখ না করে একতরফাভাবে বিদ্যমান পরিস্থিতি পরিবর্তনের প্রচেষ্টার বিরোধিতা করা হয়। পাশাপাশি নির্বিচারে রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বিঘ্ন সৃষ্টিকারী বাণিজ্যনীতির বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে।
একই সঙ্গে সীমান্তপারের সন্ত্রাসবাদসহ সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে জাতিসংঘের তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দুই দেশ। পরবর্তী ‘টু প্লাস টু’ বৈঠক ভারতে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

মতামত