দেশজুড়ে টানা বৃষ্টি ও কয়েকটি এলাকায় বন্যার প্রভাবে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। সরবরাহে বিঘ্ন ঘটায় কয়েকদিনের ব্যবধানে কেজিপ্রতি পেঁয়াজের দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে।
রোববার (২৬ জুলাই) নাসিরনগরের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, ভালো মানের বাছাই করা পেঁয়াজ প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। মাত্র তিন থেকে চার দিন আগেও একই মানের পেঁয়াজের দাম ছিল ৪০ টাকা। মাঝারি মানের বা তুলনামূলক ছোট আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে।
পাইকারি বাজারেও বেড়েছে দাম। বর্তমানে প্রতি পাল্লা (৫ কেজি) ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ২০০ থেকে ২২০ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টি ও বন্যার কারণে বিভিন্ন এলাকা থেকে পেঁয়াজ সরবরাহ ব্যাহত হচ্ছে। অনেক গুদামে পানি ঢুকে পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ায় বাজারে সংকট তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে দামে।
নাসিরনগর বাজারের পেঁয়াজ বিক্রেতা সোহাগ মিয়া বলেন, ভৈরব ও মাধবপুর থেকে তাদের বাজারে পেঁয়াজ আসে। কিন্তু লাগাতার বৃষ্টির কারণে মোকামেই পেঁয়াজের দাম বেড়ে গেছে। ফলে বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
অন্যদিকে ক্রেতারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বাজার করতে আসা জুলহাস জানান, গত সপ্তাহে যে পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা কেজিতে কিনেছেন, এখন সেটির জন্য প্রায় ২০ টাকা বেশি গুনতে হচ্ছে। হঠাৎ এমন মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ তৈরি করছে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬