মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুই অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়া ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা) এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, এসআই অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে একটি দল সোমবার সন্ধ্যা ৬টার দিকে সাটুরিয়া থানার ছনকা এলাকায় অভিযান চালায়। কলিয়া-ছনকাগামী পাকা সড়কে আলাউদ্দিনের বাড়ির সামনে থেকে মো. ইসমাইল মিয়া (২৪) ও মাহমুদুর রহমান বাধন (২৬) নামে দুইজনকে আটক করা হয়।
তাদের কাছ থেকে যথাক্রমে ১৪ পিস ও ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার ইসমাইল মিয়া সাটুরিয়া উপজেলার মাকারকোলা গ্রামের মৃত জজ মিয়ার ছেলে এবং মাহমুদুর রহমান বাধন একই উপজেলার ছনকা গ্রামের মহিদুর রহমানের ছেলে।
অন্যদিকে, এসআই মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে ডিবির আরেকটি দল রাত ৮টার দিকে মানিকগঞ্জ সদর থানার পূর্ব দাশড়া এলাকায় অভিযান চালায়। এ সময় বিপ্লব কুমার সীল (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বিপ্লব কুমার সীল শিবালয় উপজেলার অন্বয়পুর গ্রামের মহাদেব চন্দ্র সীল ও মায়ারানী সীলের ছেলে।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার বিপ্লব কুমার সীলের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮টি মামলা রয়েছে।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া থানায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬