সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

যানবাহন ভাঙচুরের অভিযোগ

পুলিশ হামলা মামলায় টুঙ্গিপাড়ার যুবলীগ নেতা কারাগারে

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও সরকারি যানবাহন ভাঙচুরের মামলায় ডুমুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সোমবার (৩ আগস্ট) তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি হাবিবুর রহমান তালুকদার। তিনি ডুমুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং একই ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নাসরিন বেগমের স্বামী।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, রোববার (২ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে হাবিবুর রহমানকে আটক করা হয়।

পুলিশের দাবি, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের ওপর হামলা এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ওই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, আদালতের নির্দেশে সোমবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া হাবিবুর রহমানের বিরুদ্ধে প্রতারণা ও চেক সংক্রান্ত আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

#টুঙ্গিপাড়া_সংবাদ #যুবলীগ_নেতা #পুলিশ_হামলা_মামলা

চেকপোস্ট

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ হামলা মামলায় টুঙ্গিপাড়ার যুবলীগ নেতা কারাগারে

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও সরকারি যানবাহন ভাঙচুরের মামলায় ডুমুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সোমবার (৩ আগস্ট) তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি হাবিবুর রহমান তালুকদার। তিনি ডুমুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং একই ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নাসরিন বেগমের স্বামী।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, রোববার (২ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে হাবিবুর রহমানকে আটক করা হয়।

পুলিশের দাবি, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের ওপর হামলা এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ওই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, আদালতের নির্দেশে সোমবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া হাবিবুর রহমানের বিরুদ্ধে প্রতারণা ও চেক সংক্রান্ত আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত