সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মামলায় ১০০ জন আসামি

পুলিশের পিকআপে হামলা ও ভাঙচুর, গোপালগঞ্জে গ্রেপ্তার বেড়ে ২৫

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন করে আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। এর আগে সাতজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় গত রোববার গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা করেন। মামলায় মোট ১০০ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ৪০ জনের নাম উল্লেখ রয়েছে। বাকি ৬০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গত শনিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন।

মিছিলটি গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় পৌঁছালে টহলরত পুলিশের একটি দলের সঙ্গে মিছিলকারীদের মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়। পুলিশ মিছিলটি থামানোর চেষ্টা করলে মিছিলকারীদের একাংশ লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় সদর থানার উপপরিদর্শক মো. ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন।

অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ জানান, মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

#গোপালগঞ্জ #গ্রেপ্তার #পুলিশেরগাড়িভাঙচুর

চেকপোস্ট

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

পুলিশের পিকআপে হামলা ও ভাঙচুর, গোপালগঞ্জে গ্রেপ্তার বেড়ে ২৫

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন করে আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। এর আগে সাতজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় গত রোববার গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা করেন। মামলায় মোট ১০০ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ৪০ জনের নাম উল্লেখ রয়েছে। বাকি ৬০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গত শনিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন।

মিছিলটি গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় পৌঁছালে টহলরত পুলিশের একটি দলের সঙ্গে মিছিলকারীদের মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়। পুলিশ মিছিলটি থামানোর চেষ্টা করলে মিছিলকারীদের একাংশ লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় সদর থানার উপপরিদর্শক মো. ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন।

অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ জানান, মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত