দিনাজপুরের খানসামায় মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল নিতে গিয়ে মাসুদ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার চৌরঙ্গী বাজার-সংলগ্ন উমর ফারুক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ পাম্পে লাইনে না দাঁড়িয়ে প্রবেশমুখে মোটরসাইকেলের তেল নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যান তিনি।
তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাসুদ নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের দারোয়ানি এলাকার সঠিপাড়ার বাসিন্দা এবং মফিজ উদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরদার জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার এ ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬