বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পাবনায় ১০০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

ছবি: চেকপোস্ট

পাবনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ১,০০০ (এক হাজার) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ রাজিব বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

​সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮:৫০ মিনিটে পাবনা সদর থানাধীন দক্ষিণ রাঘবপুর হযরত আলী জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, দক্ষিণ রাঘবপুর এলাকার একটি ৩ তলা পাকা ভবনের সামনে এক ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাজিব বিশ্বাসকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার বসতঘরে তল্লাশি চালিয়ে খাটের ড্রয়ারে রাখা একটি শপিং ব্যাগ থেকে মোট ১০০টি পাতায় সর্বমোট ১,০০০ পিস (ওজন ৪২০ গ্রাম) 'ইটাডল ১০০' (ETADOL 100) ট্যাবলেট উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃত রাজিব বিশ্বাস পাবনা সদর উপজেলার রামচন্দ্রপুর হাবুলের মাঠ এলাকার মৃত মানিক বিশ্বাসের ছেলে। তিনি বর্তমানে দক্ষিণ রাঘবপুর এলাকায় বসবাস করছিলেন।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছেন যে, তিনি এসব ট্যাপেন্টাডল ট্যাবলেট পাবনার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন।

​এ বিষয়ে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। জেলা গোয়েন্দা শাখা জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় ১০০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত