বিশ্ব বাণিজ্য বহন করি, ঝুঁকিও বহন করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে সমুদ্রযাত্রী দিবস-২০২৬।
পাবনা জেলা প্রশাসন ও বাংলাদেশ মেরিন একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. এ.এন.এম. বজলুর রশিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, বাংলাদেশ মেরিন একাডেমি ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সুধীজন।
অনুষ্ঠানের শুরুতে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। পরে দেশের অর্থনীতি ও বৈশ্বিক বাণিজ্যে সমুদ্রযাত্রীদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিকূল পরিবেশ ও নানা ঝুঁকি মোকাবিলা করে সমুদ্রযাত্রীরা বিশ্ব বাণিজ্যের গতি সচল রাখছেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা সমুদ্রযাত্রীদের সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, যথাযথ মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ড. এ.এন.এম. বজলুর রশিদ শিল্পীদের পরিবেশনা ও আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন।
সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন সমুদ্রযাত্রীদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার বার্তা ছড়িয়ে দেয়।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬