শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পাবনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লাবীব আব্দুল্লাহর বিদায় সংবর্ধনা

ছবি: চেকপোস্ট

পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলার পুলিশ সুপার আবু আশ্রাফ।

​সংবর্ধনা সভায় বক্তারা বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লাবীব আব্দুল্লাহর কর্মদক্ষতা, সততা, পেশাদারিত্ব ও নিবেদিতপ্রাণ দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

​বিদায়ী অতিথির বক্তব্যে মোঃ লাবীব আব্দুল্লাহ পাবনায় দায়িত্ব পালনকালীন সময়ের বিভিন্ন স্মৃতিচারণ করেন। একই সাথে তিনি কাজের পরিবেশ ও সার্বিক সহযোগিতার জন্য পাবনা জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) আরজুমা আক্তার, জেলা গোয়েন্দা শাখার (ডিআইও-১) কর্মকর্তা, পাবনা সদর থানার অফিসার ইনচার্জসহ (ওসি) জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

চেকপোস্ট

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

পাবনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লাবীব আব্দুল্লাহর বিদায় সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলার পুলিশ সুপার আবু আশ্রাফ।

​সংবর্ধনা সভায় বক্তারা বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লাবীব আব্দুল্লাহর কর্মদক্ষতা, সততা, পেশাদারিত্ব ও নিবেদিতপ্রাণ দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

​বিদায়ী অতিথির বক্তব্যে মোঃ লাবীব আব্দুল্লাহ পাবনায় দায়িত্ব পালনকালীন সময়ের বিভিন্ন স্মৃতিচারণ করেন। একই সাথে তিনি কাজের পরিবেশ ও সার্বিক সহযোগিতার জন্য পাবনা জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) আরজুমা আক্তার, জেলা গোয়েন্দা শাখার (ডিআইও-১) কর্মকর্তা, পাবনা সদর থানার অফিসার ইনচার্জসহ (ওসি) জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত