সোমবার, ৩১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

মেজাজ হারালেন অভিনেত্রী

পাপারাজ্জিদের ওপর তাপসীর ক্ষোভ, ভিডিও ভাইরাল

ছবি : তাপসী পান্নু

শুটিং কিংবা সিনেমার ব্যস্ততা ছাড়া বাইরে বের হলেই পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পড়তে হয় তারকাদের। অনেক সময় অতিরিক্ত আগ্রহের কারণে বিব্রতকর পরিস্থিতিতেও পড়েন তারা। এবার পাপারাজ্জিদের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু

শনিবার একটি রেস্তোরাঁয় ডিনার করতে গিয়েছিলেন তাপসী। সেখান থেকে বের হওয়ার পর তাঁর গাড়ির সামনে ভিড় করেন পাপারাজ্জিরা। এতে গাড়িতে উঠতে সমস্যায় পড়েন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ছবি শিকারিদের বারবার সরে যেতে বলছেন তাপসী। একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘সরে যান প্লিজ, শান্তভাবে বলছি। নয়তো আবার বলবেন ধাক্কা লেগে গেল।’

অভিনেত্রীর বারবার অনুরোধের পর গাড়ির সামনে থেকে সরে যান পাপারাজ্জিরা। এরপর গাড়িতে ওঠেন তাপসী।

তবে পুরো ঘটনায় ক্ষুব্ধ হলেও শেষ পর্যন্ত সৌজন্য দেখাতে ভোলেননি অভিনেত্রী। গাড়ির দরজা বন্ধ করার সময় পাপারাজ্জিদের ধন্যবাদ জানান তিনি।

তাপসীর এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। তারকাদের ব্যক্তিগত পরিসরে পাপারাজ্জিদের অতিরিক্ত হস্তক্ষেপ নিয়েও নতুন করে প্রশ্ন তুলছেন অনেকে।

এদিকে তাপসীর প্রযোজনা সংস্থার সিনেমা ‘ধক ধক’ মুক্তির অপেক্ষায় রয়েছে। তরুণ দুদেজা পরিচালিত সিনেমাটির গল্প চার নারীর বাইক ট্রিপকে ঘিরে। এতে তাপসীর পাশাপাশি অভিনয় করেছেন ফাতিমা সানা শেখ, রত্না পাঠক শাহ, দিয়া মির্জা ও সঞ্জনা সাংঘি।

#বলিউড #ভাইরালভিডিও #তাপসীপান্নু

চেকপোস্ট

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

পাপারাজ্জিদের ওপর তাপসীর ক্ষোভ, ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

শুটিং কিংবা সিনেমার ব্যস্ততা ছাড়া বাইরে বের হলেই পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পড়তে হয় তারকাদের। অনেক সময় অতিরিক্ত আগ্রহের কারণে বিব্রতকর পরিস্থিতিতেও পড়েন তারা। এবার পাপারাজ্জিদের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু

শনিবার একটি রেস্তোরাঁয় ডিনার করতে গিয়েছিলেন তাপসী। সেখান থেকে বের হওয়ার পর তাঁর গাড়ির সামনে ভিড় করেন পাপারাজ্জিরা। এতে গাড়িতে উঠতে সমস্যায় পড়েন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ছবি শিকারিদের বারবার সরে যেতে বলছেন তাপসী। একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘সরে যান প্লিজ, শান্তভাবে বলছি। নয়তো আবার বলবেন ধাক্কা লেগে গেল।’

অভিনেত্রীর বারবার অনুরোধের পর গাড়ির সামনে থেকে সরে যান পাপারাজ্জিরা। এরপর গাড়িতে ওঠেন তাপসী।

তবে পুরো ঘটনায় ক্ষুব্ধ হলেও শেষ পর্যন্ত সৌজন্য দেখাতে ভোলেননি অভিনেত্রী। গাড়ির দরজা বন্ধ করার সময় পাপারাজ্জিদের ধন্যবাদ জানান তিনি।

তাপসীর এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। তারকাদের ব্যক্তিগত পরিসরে পাপারাজ্জিদের অতিরিক্ত হস্তক্ষেপ নিয়েও নতুন করে প্রশ্ন তুলছেন অনেকে।

এদিকে তাপসীর প্রযোজনা সংস্থার সিনেমা ‘ধক ধক’ মুক্তির অপেক্ষায় রয়েছে। তরুণ দুদেজা পরিচালিত সিনেমাটির গল্প চার নারীর বাইক ট্রিপকে ঘিরে। এতে তাপসীর পাশাপাশি অভিনয় করেছেন ফাতিমা সানা শেখ, রত্না পাঠক শাহ, দিয়া মির্জা ও সঞ্জনা সাংঘি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত