প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের ইজিপিপি কর্মসূচির আওতায় উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া থেকে কুসুম্বা সুইচগেট পর্যন্ত পুনঃখননকৃত খালের দুই ধারে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন নিজ হাতে গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. মোবারক হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তৌহিদ, কুসুম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমেনা বেগম, পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাসসহ স্থানীয় জনপ্রতিনিধি ও ইউপি সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খননকৃত খালের দুই পাশে তালগাছসহ প্রায় ৬০০ ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬