সোমবার, ২৫ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

মালদা-মুর্শিদাবাদে অভিযান

পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার চালু, প্রথম দিনেই আটক ১২ ‘বাংলাদেশি’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ সরকার হোল্ডিং সেন্টার চালুর ২৪ ঘণ্টার মধ্যেই ১২ জন সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করেছে। তাদের মধ্যে ৯ জনকে মালদা এবং ৩ জনকে মুর্শিদাবাদ এলাকায় আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মালদায় আটক ৯ জনের মধ্যে তিন নারী ও ছয় শিশু রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পান্ডুয়া এলাকায় বসবাস করছিলেন। অভিযোগ রয়েছে, দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করেন।

মুর্শিদাবাদে আটক ব্যক্তিদের নাম মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রুবেল ও শরিফুল ইসলাম। তাদের কাছে ভারতে অবস্থানের বৈধ কোনো নথি পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন।

এ বিষয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, অনুপ্রবেশ রোধে রাজ্যকে সুরক্ষিত করা জরুরি। অন্যদিকে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

রাজ্য প্রশাসন জানিয়েছে, জেলা প্রশাসকের দপ্তরসংলগ্ন এলাকায় হোল্ডিং সেন্টার তৈরি করা হচ্ছে। চিহ্নিত অনুপ্রবেশকারীদের সেখানে রেখে পর্যায়ক্রমে ডিপোর্ট করার উদ্যোগ নেওয়া হবে।

#পশ্চিমবঙ্গ #বাংলাদেশি_আটক #হোল্ডিং_সেন্টার

চেকপোস্ট

সোমবার, ২৫ মে ২০২৬

পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার চালু, প্রথম দিনেই আটক ১২ ‘বাংলাদেশি’

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

পশ্চিমবঙ্গ সরকার হোল্ডিং সেন্টার চালুর ২৪ ঘণ্টার মধ্যেই ১২ জন সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করেছে। তাদের মধ্যে ৯ জনকে মালদা এবং ৩ জনকে মুর্শিদাবাদ এলাকায় আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মালদায় আটক ৯ জনের মধ্যে তিন নারী ও ছয় শিশু রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পান্ডুয়া এলাকায় বসবাস করছিলেন। অভিযোগ রয়েছে, দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করেন।

মুর্শিদাবাদে আটক ব্যক্তিদের নাম মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রুবেল ও শরিফুল ইসলাম। তাদের কাছে ভারতে অবস্থানের বৈধ কোনো নথি পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন।

এ বিষয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, অনুপ্রবেশ রোধে রাজ্যকে সুরক্ষিত করা জরুরি। অন্যদিকে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

রাজ্য প্রশাসন জানিয়েছে, জেলা প্রশাসকের দপ্তরসংলগ্ন এলাকায় হোল্ডিং সেন্টার তৈরি করা হচ্ছে। চিহ্নিত অনুপ্রবেশকারীদের সেখানে রেখে পর্যায়ক্রমে ডিপোর্ট করার উদ্যোগ নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত