মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পাশে উপজেলা প্রশাসন

পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার পেল সরকারি খাদ্য সহায়তা

ছবি: চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে সরকারি সহায়তার চাল বিতরণ করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (জি.আর) কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলার পাঁকা ইউনিয়নের হাসানপুর লক্ষ্মীপুর পাঁকা উচ্চ বিদ্যালয় মাঠে চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নদীভাঙন রোধে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। পদ্মা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের পাশাপাশি পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে পদ্মার ভাঙন কমার পাশাপাশি নদীপারের মানুষের বসতবাড়ি ও কৃষিজমি রক্ষা করা সম্ভব হবে বলে জানান তিনি।

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

সংশ্লিষ্টরা জানান, আকস্মিক নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও সর্বস্ব হারানো পরিবারগুলোর সাময়িক খাদ্যসংকট মোকাবিলায় সরকারের এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

#নদীভাঙন #শিবগঞ্জ #সরকারিসহায়তা

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার পেল সরকারি খাদ্য সহায়তা

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে সরকারি সহায়তার চাল বিতরণ করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (জি.আর) কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলার পাঁকা ইউনিয়নের হাসানপুর লক্ষ্মীপুর পাঁকা উচ্চ বিদ্যালয় মাঠে চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নদীভাঙন রোধে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। পদ্মা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের পাশাপাশি পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে পদ্মার ভাঙন কমার পাশাপাশি নদীপারের মানুষের বসতবাড়ি ও কৃষিজমি রক্ষা করা সম্ভব হবে বলে জানান তিনি।

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

সংশ্লিষ্টরা জানান, আকস্মিক নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও সর্বস্ব হারানো পরিবারগুলোর সাময়িক খাদ্যসংকট মোকাবিলায় সরকারের এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত