বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

জনগণের আস্থা ও সেবার মান বৃদ্ধির আহ্বান

নৌ পুলিশে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের নির্দেশ আইজিপির

ছবি : সংগৃহীত

নৌ পুলিশের কার্যক্রমে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর গুলশান-১ এলাকার পুলিশ প্লাজা কনকর্ডে অবস্থিত নৌ পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

তিনি বলেন, প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থার মাধ্যমে নৌপথে নিরাপত্তা আরও জোরদার করতে হবে এবং জনগণকে দ্রুত ও কার্যকর সেবা দিতে হবে।

সভায় নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম আইজিপিকে স্বাগত জানান। পরে নৌ পুলিশের চলমান কার্যক্রম, ইউনিটভিত্তিক দায়িত্ব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়।

আইজিপি সম্প্রতি ঈদুল আজহার সময় নৌপথে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, উৎসবকালীন সময়ে নৌ নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ, যা নৌ পুলিশ সফলভাবে পালন করেছে।

তিনি আরও বলেন, জলদস্যুতা দমন, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নদীপথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আইজিপি জোর দিয়ে বলেন, আধুনিক প্রযুক্তি ছাড়া বর্তমান সময়ের অপরাধ দমন ও কার্যকর আইন প্রয়োগ সম্ভব নয়। তাই নৌ টহল, নজরদারি ও তথ্য বিশ্লেষণে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

এ সময় তিনি পুলিশের মানবিক ও পেশাদার আচরণের ওপরও গুরুত্বারোপ করেন এবং জনগণের সঙ্গে আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।

সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#আইজিপি #নৌপুলিশ #প্রযুক্তিনির্ভর_পুলিশিং

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নৌ পুলিশে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের নির্দেশ আইজিপির

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

নৌ পুলিশের কার্যক্রমে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর গুলশান-১ এলাকার পুলিশ প্লাজা কনকর্ডে অবস্থিত নৌ পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

তিনি বলেন, প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থার মাধ্যমে নৌপথে নিরাপত্তা আরও জোরদার করতে হবে এবং জনগণকে দ্রুত ও কার্যকর সেবা দিতে হবে।

সভায় নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম আইজিপিকে স্বাগত জানান। পরে নৌ পুলিশের চলমান কার্যক্রম, ইউনিটভিত্তিক দায়িত্ব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়।

আইজিপি সম্প্রতি ঈদুল আজহার সময় নৌপথে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, উৎসবকালীন সময়ে নৌ নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ, যা নৌ পুলিশ সফলভাবে পালন করেছে।

তিনি আরও বলেন, জলদস্যুতা দমন, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নদীপথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আইজিপি জোর দিয়ে বলেন, আধুনিক প্রযুক্তি ছাড়া বর্তমান সময়ের অপরাধ দমন ও কার্যকর আইন প্রয়োগ সম্ভব নয়। তাই নৌ টহল, নজরদারি ও তথ্য বিশ্লেষণে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

এ সময় তিনি পুলিশের মানবিক ও পেশাদার আচরণের ওপরও গুরুত্বারোপ করেন এবং জনগণের সঙ্গে আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।

সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত