বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

২৩ জুলাই নতুন নৌপ্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর

নৌবাহিনীর আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে নাজমুল হাসানের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

বুধবার (২২ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বিদায়ী নৌবাহিনী প্রধানের কর্মজীবনের সাফল্য, নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং একটি আধুনিক ও পেশাদার বাহিনী হিসেবে নৌবাহিনীকে এগিয়ে নিতে তার নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

এ সময় অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধানমন্ত্রীর সহযোগিতা, দিকনির্দেশনা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে প্রধানমন্ত্রী বিদায়ী নৌপ্রধানের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।

২০২৩ সালের ২৪ জুলাই নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এম নাজমুল হাসান। আগামী ২৩ জুলাই নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের কাছে তিনি দায়িত্ব হস্তান্তর করবেন।

১৯৮৬ সালের ১ জুলাই কমিশন লাভ করা অ্যাডমিরাল নাজমুল হাসান দীর্ঘ কর্মজীবনে নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টাফ, প্রশিক্ষণ ও কমান্ড দায়িত্ব পালন করেছেন।

তিনি নৌ সদরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স), সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), পরিচালক নৌ অপারেশন্স ও নৌ গোয়েন্দাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগে অসামরিক-সামরিক সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক এবং একাধিক যুদ্ধজাহাজের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

#নৌবাহিনী_সংবাদ #অ্যাডমিরাল_নাজমুল_হাসান #প্রধানমন্ত্রীর_সাক্ষাৎ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

নৌবাহিনীর আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে নাজমুল হাসানের বৈঠক

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

বুধবার (২২ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বিদায়ী নৌবাহিনী প্রধানের কর্মজীবনের সাফল্য, নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং একটি আধুনিক ও পেশাদার বাহিনী হিসেবে নৌবাহিনীকে এগিয়ে নিতে তার নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

এ সময় অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধানমন্ত্রীর সহযোগিতা, দিকনির্দেশনা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে প্রধানমন্ত্রী বিদায়ী নৌপ্রধানের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।

২০২৩ সালের ২৪ জুলাই নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এম নাজমুল হাসান। আগামী ২৩ জুলাই নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের কাছে তিনি দায়িত্ব হস্তান্তর করবেন।

১৯৮৬ সালের ১ জুলাই কমিশন লাভ করা অ্যাডমিরাল নাজমুল হাসান দীর্ঘ কর্মজীবনে নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টাফ, প্রশিক্ষণ ও কমান্ড দায়িত্ব পালন করেছেন।

তিনি নৌ সদরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স), সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), পরিচালক নৌ অপারেশন্স ও নৌ গোয়েন্দাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগে অসামরিক-সামরিক সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক এবং একাধিক যুদ্ধজাহাজের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত