রোববার, ১৪ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

স্বর্ণালঙ্কার-নগদ টাকা লুট, তদন্তে পুলিশ

নোয়াখালীর আন্ডারচরে ভয়াবহ ডাকাতি, দম্পতিকে কুপিয়ে জখম করে লুটপাট

ছবি : চেকপোস্ট

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে গভীর রাতে সংঘটিত এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় দম্পতিকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এ সময় পরিবারের একটি শিশুকে বস্তার ভেতরে ভরে রাখার অভিযোগও উঠেছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শুক্রবার গভীর রাত আনুমানিক ৩টার দিকে ২০ নম্বর আন্ডারচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাইদিয়া সমাজ সংলগ্ন এলাকায় আবুল বাসারের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত ঘরের দুই পাশের মাটি খুঁড়ে এবং সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এরপর গৃহকর্তা আবুল বাসার (৪০) ও তার স্ত্রী রুমা আক্তারের (৩০) ওপর হামলা চালায়। হামলাকারীরা আবুল বাসারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং তার স্ত্রীকেও মারধর করে জখম করে।

অভিযোগ রয়েছে, ডাকাতরা ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল তছনছ করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

স্থানীয়দের ভাষ্যমতে, ডাকাতরা পরিবারের তিন বছর বয়সী শিশু হামিদকে একটি বস্তার মধ্যে ভরে ঝুলিয়ে রাখে। পরে শিশুটির কান্নার শব্দ বেড়ে গেলে তাকে ছেড়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর স্থানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আন্ডারচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহিন পাটোয়ারী বলেন, প্রাথমিকভাবে এটি পূর্বপরিকল্পিত হামলা বলে মনে হচ্ছে। ব্যক্তিগত বিরোধ বা পূর্ব শত্রুতার জের থাকতে পারে, তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনায় অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

#ডাকাতি #নোয়াখালী #আন্ডারচর

চেকপোস্ট

রোববার, ১৪ জুন ২০২৬

নোয়াখালীর আন্ডারচরে ভয়াবহ ডাকাতি, দম্পতিকে কুপিয়ে জখম করে লুটপাট

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত