মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা

নেপালের বন্যায় শত শত মৃত্যু, বাংলাদেশের শোক

ঢাকার নেপাল দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শত শত মানুষের প্রাণহানি এবং ব্যাপক সম্পদ ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঢাকায় নেপাল দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শোকবার্তায় তিনি বলেন, গত ২৬ আগস্ট উত্তর নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় পর্যটকসহ শত শত মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ব্যাপক সম্পদ ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় নেপাল সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা ও গভীর শোক জানানো হচ্ছে।

হুমায়ুন কবির বলেন, এই গভীর শোকের সময়ে ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত সব মানুষের প্রতি বাংলাদেশের আন্তরিক চিন্তা ও প্রার্থনা রয়েছে।

তিনি আরও বলেন, বন্ধুত্বপূর্ণ নেপালের জনগণের সঙ্গে বাংলাদেশ সংহতি প্রকাশ করছে। প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কঠিন এই সময়ে সবাই নেপালের পাশে রয়েছে। নেপালের জনগণ তাদের দৃঢ়তা, সহনশীলতা ও শক্তির মাধ্যমে এই সংকট ও চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে পারবে বলে বাংলাদেশ আশাবাদী।

Image

#বাংলাদেশ #নেপালেরবন্যা #ভূমিধস

চেকপোস্ট

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নেপালের বন্যায় শত শত মৃত্যু, বাংলাদেশের শোক

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শত শত মানুষের প্রাণহানি এবং ব্যাপক সম্পদ ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঢাকায় নেপাল দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শোকবার্তায় তিনি বলেন, গত ২৬ আগস্ট উত্তর নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় পর্যটকসহ শত শত মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ব্যাপক সম্পদ ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় নেপাল সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা ও গভীর শোক জানানো হচ্ছে।

হুমায়ুন কবির বলেন, এই গভীর শোকের সময়ে ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত সব মানুষের প্রতি বাংলাদেশের আন্তরিক চিন্তা ও প্রার্থনা রয়েছে।

তিনি আরও বলেন, বন্ধুত্বপূর্ণ নেপালের জনগণের সঙ্গে বাংলাদেশ সংহতি প্রকাশ করছে। প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কঠিন এই সময়ে সবাই নেপালের পাশে রয়েছে। নেপালের জনগণ তাদের দৃঢ়তা, সহনশীলতা ও শক্তির মাধ্যমে এই সংকট ও চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে পারবে বলে বাংলাদেশ আশাবাদী।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত