শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিএনপি নেতাকে প্রধান আসামি করে মামলা

নেত্রকোনায় এমপির গাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

ছবি চেকপোস্ট

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলা, অবরুদ্ধ করা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত এক আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পূর্বধলা উপজেলা সদরের আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় এমপির গাড়ি ভাঙচুর করা হয় এবং তাকে কিছু সময় অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর রাত সোয়া দুইটার দিকে এমপির ব্যক্তিগত সহকারী মো. আল আমিন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা দায়ের করেন। মামলায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করা হয়েছে।

মামলায় ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

#নেত্রকোনা_সংবাদ #রাজনৈতিক_সংঘর্ষ #বাংলাদেশ_রাজনীতি

চেকপোস্ট

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

নেত্রকোনায় এমপির গাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলা, অবরুদ্ধ করা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত এক আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পূর্বধলা উপজেলা সদরের আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় এমপির গাড়ি ভাঙচুর করা হয় এবং তাকে কিছু সময় অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর রাত সোয়া দুইটার দিকে এমপির ব্যক্তিগত সহকারী মো. আল আমিন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা দায়ের করেন। মামলায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করা হয়েছে।

মামলায় ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত