নীলফামারীর ডিমলা থানায় ছাদের পলেস্তারা খসে পড়ে এএসআই মো. মুসলিম উদ্দিন আহত হয়েছেন। একই ঘটনায় থানার কাজে ব্যবহৃত একটি ডেস্কটপ কম্পিউটারের মনিটর ভেঙে নষ্ট হয়ে গেছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাত ১২টার দিকে ডিমলা থানার ডিউটি অফিসারের কক্ষে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনার সময় ডিউটি অফিসারের দায়িত্বে ছিলেন এএসআই মো. মুসলিম উদ্দিন। হঠাৎ কক্ষের ছাদের পলেস্তারা খসে তাঁর ওপর পড়ে। এতে তাঁর কাঁধে গুরুতর আঘাত লাগে। পরে তাঁকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
আহত এএসআই মো. মুসলিম উদ্দিন বলেন, ডিউটি অফিসারের দায়িত্ব পালন করার সময় হঠাৎ ছাদের পলেস্তারা ধসে পড়ে। এতে তাঁর কাঁধে আঘাত লাগে। একই সঙ্গে টেবিলে থাকা থানার কাজে ব্যবহৃত ডেস্কটপ কম্পিউটারের মনিটরটি ভেঙে সম্পূর্ণ অকেজো হয়ে যায়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে। তিনি বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন। দ্রুত থানার ওই কক্ষ মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬