শনিবার, ০১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শহীদদের স্মরণে কর্মসূচি

নীলফামারীতে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি

ছবি : চেকপোস্ট

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নীলফামারী জেলা শাখা।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় নীলফামারী শহরের ডিসির মোড়ে আয়োজিত এ সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

বক্তব্যে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি তুলে ধরেন। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম বলেন, জুলাইয়ের আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে মানুষের ঐক্যের প্রতীক। তিনি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা সহকারী সেক্রেটারি ও নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য এড. আল ফারুক আব্দুল লতীফ বলেন, জুলাইয়ের আন্দোলন জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই। তিনি জুলাই সনদের আইনি ও সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান।

এছাড়া নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি এবং নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম বক্তব্য দেন।

সমাবেশকে কেন্দ্র করে ডিসির মোড় ও আশপাশের এলাকায় ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন স্লোগানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

Image

#নীলফামারী_সংবাদ #জুলাই_গণঅভ্যুত্থান #জামায়াত_সমাবেশ

চেকপোস্ট

শনিবার, ০১ আগস্ট ২০২৬

নীলফামারীতে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নীলফামারী জেলা শাখা।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় নীলফামারী শহরের ডিসির মোড়ে আয়োজিত এ সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

বক্তব্যে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি তুলে ধরেন। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম বলেন, জুলাইয়ের আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে মানুষের ঐক্যের প্রতীক। তিনি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা সহকারী সেক্রেটারি ও নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য এড. আল ফারুক আব্দুল লতীফ বলেন, জুলাইয়ের আন্দোলন জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই। তিনি জুলাই সনদের আইনি ও সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান।

এছাড়া নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি এবং নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম বক্তব্য দেন।

সমাবেশকে কেন্দ্র করে ডিসির মোড় ও আশপাশের এলাকায় ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন স্লোগানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত