বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নীলফামারীতে ১১ দলের স্মারকলিপি প্রদান

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি: গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য। নীলফামারী জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের হাতে এই স্মারকলিপি দেওয়া হয়েছে।  

এর আগে একই দাবিতে স্থানীয় আল হেলাল একাডেমী থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারী প্রভাযক ছাদের হোসেন, জেলা কর্মপরিযদ সদস্য ও নীলফামারী পৌরসভার মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু।

এছাড়াও জেলা জামায়াতের মানব সম্পদ বিভাগের সেক্রেটারি অধ্যাপক আব্দুল কাদিম, অফিস সেক্রেটারি কাজী আব্দুল মালেক, সদর উপজেলা আমির মাওলানা আবু হানিফা শাহ, সহকারি সেক্রেটারী আহমাদ রায়হান, শহর সেক্রেটারী এ্যাড.আনিছুর রহমান আজাদ, সহকারি সেক্রেটারী এ্যাড. মামুনুর রশিদ পাটোয়ারী, এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল মজিদ প্রমূখ উপস্থিত ছিলেন।

স্মারক লিপি দেওয়া শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,  নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ও জেলা জামায়াতের সেক্রেটারী  মাওলানা আন্তাজুল ইসলাম। তারা দাবিগুলো মেনে নিয়ে জনগণের ভোগান্তি দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান। 

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নীলফামারীতে ১১ দলের স্মারকলিপি প্রদান

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি: গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য। নীলফামারী জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের হাতে এই স্মারকলিপি দেওয়া হয়েছে।  

এর আগে একই দাবিতে স্থানীয় আল হেলাল একাডেমী থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারী প্রভাযক ছাদের হোসেন, জেলা কর্মপরিযদ সদস্য ও নীলফামারী পৌরসভার মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু।

এছাড়াও জেলা জামায়াতের মানব সম্পদ বিভাগের সেক্রেটারি অধ্যাপক আব্দুল কাদিম, অফিস সেক্রেটারি কাজী আব্দুল মালেক, সদর উপজেলা আমির মাওলানা আবু হানিফা শাহ, সহকারি সেক্রেটারী আহমাদ রায়হান, শহর সেক্রেটারী এ্যাড.আনিছুর রহমান আজাদ, সহকারি সেক্রেটারী এ্যাড. মামুনুর রশিদ পাটোয়ারী, এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল মজিদ প্রমূখ উপস্থিত ছিলেন।

স্মারক লিপি দেওয়া শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,  নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ও জেলা জামায়াতের সেক্রেটারী  মাওলানা আন্তাজুল ইসলাম। তারা দাবিগুলো মেনে নিয়ে জনগণের ভোগান্তি দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান। 

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত