মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে নাসিরনগর উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টায় নাসিরনগর চেয়ারম্যান মার্কেট হল রুমে আয়োজিত এ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাসিরনগর উপজেলা শাখা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এমএ হান্নান। তিনি বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ভলাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বরকত উল্ল্যাহ ও নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সারোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় উপজেলা বিএনপির আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী অংশ নেন।
বক্তারা আগামী ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানান। একই সঙ্গে দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬