পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই দিনে দেশের বিভিন্ন এলাকায় যুবদলের বিক্ষোভ কর্মসূচি পালনের খবরও এসেছে।
নাসিরনগর উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত মিছিলটি স্থানীয় কলেজ মোড় থেকে শুরু হয়। পরে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের শহীদ ইমরান চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।
উপজেলা যুবদলের সভাপতি মো. জামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মো. মাসুদ চৌধুরীর নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীরা দেশের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপদ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
সমাবেশে উপজেলা যুবদলের সভাপতি মো. জামাল আহমেদ বলেন, তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনার প্রতি আস্থা রেখে তারা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছেন। জনগণের অধিকার, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে যুবদলের নেতাকর্মীরা জনগণের পাশে থাকার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কেউ গুপ্ত হামলা, নৈরাজ্য বা জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করলে যুবদল জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে তা মোকাবিলা করবে।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মাসুদ চৌধুরী বলেন, তারেক রহমানের নেতৃত্বে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও মানুষের অধিকারভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা মাঠে রয়েছেন।
উপজেলা যুবদলের সহসভাপতি আব্দুল কাদের সেন্টু বলেন, তারা কোনো ধরনের নৈরাজ্য বা সংঘাত চান না। মানুষ যাতে নিরাপদে চলাফেরা করতে পারে এবং ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন থাকে, সেটিই তাদের প্রত্যাশা। তবে জনগণের শান্তি বিনষ্টের চেষ্টা হলে রাজপথে থেকে প্রতিবাদ করার কথাও জানান তিনি।
সমাবেশে নেতারা সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। পাশাপাশি নাসিরনগরে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় যুবদলের নেতাকর্মীরা প্রস্তুত থাকার কথা বলেন।
বিক্ষোভ মিছিলে যুবদলের পাশাপাশি ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬