মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আসামি গ্রেফতার হয়নি বলে অভিযোগ

নাসিরনগরে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ঢাকা মেডিকেলে

ছবি : চেকপোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুনিয়াউক গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত আব্দুল মালেককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহত পক্ষের আব্দুল খাঁ বাদী হয়ে নাসিরনগর থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্তরা হলেন আবুল হোসেন, দরবেশ আলী, হামিদ মিয়া, রিপন মিয়া, হারুন মিয়া ও শরীফ খাঁ।

বাদীপক্ষের অভিযোগ, মামলা দায়েরের পরও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা নাসিরনগর থানার এসআই আলমগীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাদীদের নিয়ে থানায় আসেন। তবে মামলার অগ্রগতি কিংবা গ্রেফতারের বিষয়ে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন নাসরিন বলেন, এ বিষয়ে পুলিশ সুপার বরাবর একটি লিখিত আবেদন করতে পারেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত হাজী আব্দুল মালেক অভিযোগ করে বলেন, আমাদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। তারা জোরপূর্বক আমাদের জমি দখলের চেষ্টা করছে। আমরা সরকারের কাছে সঠিক বিচার চাই। বর্তমানে বিভিন্নভাবে আমাদের প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন তারা।

Image

#জমি_বিরোধ #নাসিরনগর #ব্রাহ্মণবাড়িয়া_সংবাদ

চেকপোস্ট

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নাসিরনগরে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ঢাকা মেডিকেলে

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুনিয়াউক গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত আব্দুল মালেককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহত পক্ষের আব্দুল খাঁ বাদী হয়ে নাসিরনগর থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্তরা হলেন আবুল হোসেন, দরবেশ আলী, হামিদ মিয়া, রিপন মিয়া, হারুন মিয়া ও শরীফ খাঁ।

বাদীপক্ষের অভিযোগ, মামলা দায়েরের পরও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা নাসিরনগর থানার এসআই আলমগীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাদীদের নিয়ে থানায় আসেন। তবে মামলার অগ্রগতি কিংবা গ্রেফতারের বিষয়ে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন নাসরিন বলেন, এ বিষয়ে পুলিশ সুপার বরাবর একটি লিখিত আবেদন করতে পারেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত হাজী আব্দুল মালেক অভিযোগ করে বলেন, আমাদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। তারা জোরপূর্বক আমাদের জমি দখলের চেষ্টা করছে। আমরা সরকারের কাছে সঠিক বিচার চাই। বর্তমানে বিভিন্নভাবে আমাদের প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন তারা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত