রোববার, ০৪ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নাসিরনগরে উঠান বৈঠকের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন শাহ আলম পাঠান

ছবি: চেকপোস্ট

ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম পাঠান।

শুক্রবার (২ অক্টোবর) চাতলপাড় ইউনিয়নের গুজিয়াখাইল চকবাজার এলাকায় আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল।

আশরাফ উদ্দিন নুরু মাস্টারের সভাপতিত্বে এবং নুরুল আমিন পাঠানের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য দেন সাবেক এমপি এস এম শাফি মাহমুদ, সাবেক মেম্বার শিশু ভুঁইয়া, বর্তমান মেম্বার খায়রুল ইসলাম পাঠান, মাওলানা শেখ আব্দুল্লাহ, ইদ্রিস আলী মিয়া, বাচ্চু ভুঁইয়া, সিরাজ মিয়া, হায়দার মিয়া, খসরু মিয়া, আলতাব হোসেন পাঠান মাস্টার, আলমগীর পাঠান ও বশির আহমেদসহ আরও অনেকে।

বক্তারা শাহ আলম পাঠানের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে তাঁর পক্ষে বক্তব্য দেন। তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

শাহ আলম পাঠান নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের গুজিয়াখাইল এলাকার বাসিন্দা। তিনি নাসিরনগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব ও ব্রাহ্মণবাড়ীয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উঠান বৈঠকে শাহ আলম পাঠান বলেন, চাতলপাড় ইউনিয়নের অনেক এলাকার রাস্তাঘাট দীর্ঘদিন ধরে অবহেলিত। সামান্য বৃষ্টিতেই কাঁচা সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ ছাড়া শিক্ষা, যোগাযোগ, কৃষি ও নাগরিক সুবিধার ক্ষেত্রেও ইউনিয়নটি পিছিয়ে রয়েছে।

তিনি আরও বলেন, জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে অবহেলিত এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি, যুবসমাজের কর্মসংস্থান, কৃষকের স্বার্থরক্ষা এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করবেন। পাশাপাশি দল-মতনির্বিশেষে পুরো ইউনিয়নের মানুষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উঠান বৈঠক শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন শাহ আলম পাঠান।

চেকপোস্ট

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

নাসিরনগরে উঠান বৈঠকের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন শাহ আলম পাঠান

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত