বুধবার, ১২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মেটানোর আহ্বান আইনজীবীর

নাছির চৌধুরীর মামলা নিয়ে ‘ইতি টানার’ আহ্বান শিশির মনিরের

সংসদ সদস্য নাছির চৌধুরী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের বিএনপির সংসদ সদস্য নাছির চৌধুরীর পারিবারিক বিরোধ ও মামলা নিয়ে সমঝোতার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় ‘শিশির মনির মিডিয়া সেল’-এর ফেসবুক পেজে প্রকাশিত এক খোলা চিঠিতে তিনি এমপি নাছির চৌধুরীর প্রতি এ আহ্বান জানান।

চিঠিতে শিশির মনির বলেন, বিষয়টি আগে পারিবারিক পর্যায়ে সীমাবদ্ধ থাকলেও এখন দেশজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। দিরাই-শাল্লার মানুষ হিসেবে এ ঘটনায় তারা বিব্রত ও উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, নাছির চৌধুরী জনগণের নির্বাচিত প্রতিনিধি। দীর্ঘদিন ধরে তিনি অনেক মানুষের সমস্যার সমাধান করেছেন, কিন্তু এখন নিজেই আলোচনার কেন্দ্রে রয়েছেন। তাই বিষয়টি আর না বাড়িয়ে নিজেদের মধ্যে সমাধানের উদ্যোগ নেওয়া উচিত।

এর আগে সোমবার (১০ আগস্ট) নাছির চৌধুরীর স্ত্রী পারভিন আক্তার আদালতে একটি মামলা করেন। মামলায় এমপির তিন সৎভাইসহ আটজনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে পারভিন আক্তার দাবি করেন, অসুস্থ স্বামীকে ভয় দেখিয়ে গলায় ‘দা’ ধরে বাড়িসহ বিপুল সম্পত্তি জোরপূর্বক রেজিস্ট্রি করে নেওয়া হয়েছে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন নাছির চৌধুরীর সৎভাই ও দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী), মিজানুর রহমান চৌধুরী ও মোসলেহ উদ্দিন চৌধুরীসহ আরও কয়েকজন।

তবে মামলায় আনা অভিযোগ অস্বীকার করেছেন প্রধান আসামি মঈন উদ্দিন চৌধুরী। তিনি দাবি করেন, অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন এবং তারা আইনগতভাবে বিষয়টির মোকাবিলা করবেন।

#সুনামগঞ্জ_সংবাদ #নাছির_চৌধুরী #শিশির_মনির

চেকপোস্ট

বুধবার, ১২ আগস্ট ২০২৬

নাছির চৌধুরীর মামলা নিয়ে ‘ইতি টানার’ আহ্বান শিশির মনিরের

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের বিএনপির সংসদ সদস্য নাছির চৌধুরীর পারিবারিক বিরোধ ও মামলা নিয়ে সমঝোতার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় ‘শিশির মনির মিডিয়া সেল’-এর ফেসবুক পেজে প্রকাশিত এক খোলা চিঠিতে তিনি এমপি নাছির চৌধুরীর প্রতি এ আহ্বান জানান।

চিঠিতে শিশির মনির বলেন, বিষয়টি আগে পারিবারিক পর্যায়ে সীমাবদ্ধ থাকলেও এখন দেশজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। দিরাই-শাল্লার মানুষ হিসেবে এ ঘটনায় তারা বিব্রত ও উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, নাছির চৌধুরী জনগণের নির্বাচিত প্রতিনিধি। দীর্ঘদিন ধরে তিনি অনেক মানুষের সমস্যার সমাধান করেছেন, কিন্তু এখন নিজেই আলোচনার কেন্দ্রে রয়েছেন। তাই বিষয়টি আর না বাড়িয়ে নিজেদের মধ্যে সমাধানের উদ্যোগ নেওয়া উচিত।

এর আগে সোমবার (১০ আগস্ট) নাছির চৌধুরীর স্ত্রী পারভিন আক্তার আদালতে একটি মামলা করেন। মামলায় এমপির তিন সৎভাইসহ আটজনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে পারভিন আক্তার দাবি করেন, অসুস্থ স্বামীকে ভয় দেখিয়ে গলায় ‘দা’ ধরে বাড়িসহ বিপুল সম্পত্তি জোরপূর্বক রেজিস্ট্রি করে নেওয়া হয়েছে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন নাছির চৌধুরীর সৎভাই ও দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী), মিজানুর রহমান চৌধুরী ও মোসলেহ উদ্দিন চৌধুরীসহ আরও কয়েকজন।

তবে মামলায় আনা অভিযোগ অস্বীকার করেছেন প্রধান আসামি মঈন উদ্দিন চৌধুরী। তিনি দাবি করেন, অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন এবং তারা আইনগতভাবে বিষয়টির মোকাবিলা করবেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত