মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মূল পাতা

সারাদেশ

নিরাপদ ক্যাম্পাস গড়ার আহ্বান

নলছিটি সরকারি ডিগ্রি কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

মোঃ মিঠুন,
মোঃ মিঠুন, ঝালকাঠি প্রতিনিধি::
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
নলছিটি সরকারি ডিগ্রি কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধে নলছিটি কলেজে ছাত্রদলের সচেতনতা কর্মসূচি। ছবি : চেকপোস্ট

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অভিযানে কলেজের বিভিন্ন ভবন, খেলার মাঠ ও আশপাশের এলাকায় জমে থাকা পানি ও বর্জ্য পরিষ্কার করা হয়।

পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতনতা তৈরি করা হয়।

কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি ও দিকনির্দেশনা দেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষক জিয়া হায়দার এবং ক্রীড়া শিক্ষক জামাল হাওলাদার।

অভিযানে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা সরাসরি অংশ নেন। উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি নাঈম আহমেদ হিমেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাতুল গাজী, সিনিয়র সহ-সভাপতি জুবায়ের তালুকদার ও সাংগঠনিক সম্পাদক রাতুল শিকদার।

অভিযানকালে ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন গড়ে তুলতে তারা কাজ করে যাচ্ছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

কর্মসূচিতে কলেজের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Image

#ছাত্রদল #নলছিটি #ডেঙ্গু_প্রতিরোধ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নলছিটি সরকারি ডিগ্রি কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান
0:00 0:00
1.0x
চেকপোস্ট

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


নলছিটি সরকারি ডিগ্রি কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অভিযানে কলেজের বিভিন্ন ভবন, খেলার মাঠ ও আশপাশের এলাকায় জমে থাকা পানি ও বর্জ্য পরিষ্কার করা হয়।

পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতনতা তৈরি করা হয়।

কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি ও দিকনির্দেশনা দেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষক জিয়া হায়দার এবং ক্রীড়া শিক্ষক জামাল হাওলাদার।

অভিযানে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা সরাসরি অংশ নেন। উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি নাঈম আহমেদ হিমেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাতুল গাজী, সিনিয়র সহ-সভাপতি জুবায়ের তালুকদার ও সাংগঠনিক সম্পাদক রাতুল শিকদার।

অভিযানকালে ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন গড়ে তুলতে তারা কাজ করে যাচ্ছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

কর্মসূচিতে কলেজের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত