বুধবার, ০৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নলছিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: চেকপোস্ট

ঝালকাঠির নলছিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল, সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী, পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন এবং নলছিটি প্রেসক্লাবের সহ-সভাপতি শাহাদাত হোসেন মনু।

এছাড়া বক্তব্য দেন নলছিটি উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন খান, জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি, শহীদ সেলিম তালুকদারের বোন সুমা আক্তার এবং পৌর যুবদলের আহ্বায়ক রুস্তম শরীফসহ আরও অনেকে।

বক্তারা বলেন, গুম, খুন ও দমন-পীড়নের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার থেকে মুক্তির পথ তৈরি হয়েছে। তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা বলেন, জুলাইয়ের আদর্শ ধারণ না করলে স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তির আশঙ্কা থেকে যাবে।

সভা সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম।

চেকপোস্ট

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

নলছিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত