সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গাছ দিয়ে পরিবেশ সচেতনতার আহ্বান

নলছিটিতে ছাত্রদলের উদ্যোগে শ্রমিকদের মাঝে গাছ বিতরণ

ছবি : চেকপোস্ট

পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বাড়াতে ঝালকাঠির নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শ্রমিকদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

সোমবার (৩ আগস্ট) নলছিটি বাসস্ট্যান্ডের সেলিম চত্বরে এ গাছ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শ্রমিকদের হাতে গাছের চারা তুলে দেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল গাজী।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ইতিবাচক ও গঠনমূলক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে। পরিবেশ রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই।

তিনি আরও বলেন, এই কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং বৃক্ষরোপণে উৎসাহ দেওয়াই মূল লক্ষ্য।

গাছ বিতরণ কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন উপস্থিত শ্রমিকরা। তারা ছাত্রদলের এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য ছাত্রদল নেতারাও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

#বৃক্ষরোপণ_কর্মসূচি #নলছিটি_সংবাদ #পরিবেশ_সুরক্ষা

চেকপোস্ট

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

নলছিটিতে ছাত্রদলের উদ্যোগে শ্রমিকদের মাঝে গাছ বিতরণ

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বাড়াতে ঝালকাঠির নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শ্রমিকদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

সোমবার (৩ আগস্ট) নলছিটি বাসস্ট্যান্ডের সেলিম চত্বরে এ গাছ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শ্রমিকদের হাতে গাছের চারা তুলে দেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল গাজী।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ইতিবাচক ও গঠনমূলক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে। পরিবেশ রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই।

তিনি আরও বলেন, এই কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং বৃক্ষরোপণে উৎসাহ দেওয়াই মূল লক্ষ্য।

গাছ বিতরণ কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন উপস্থিত শ্রমিকরা। তারা ছাত্রদলের এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য ছাত্রদল নেতারাও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত