বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

স্থানীয় চিকিৎসক ও গণ্যমান্যদের অংশগ্রহণ

নলছিটিতে গ্রামীণ আই কেয়ার সেন্টারের উদ্যোগে চক্ষু সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

ছবি : চেকপোস্ট

ঝালকাঠির নলছিটিতে চোখের স্বাস্থ্য ও দৃষ্টি সুরক্ষায় সচেতনতা বাড়াতে চক্ষু সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) গ্রামীণ জিসি আই হসপিটাল, বরিশালের তত্ত্বাবধানে পরিচালিত নলছিটি গ্রামীণ প্রাইমারি চক্ষু চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চোখের বিভিন্ন রোগ, প্রতিকার ও দৃষ্টি সুরক্ষা বিষয়ে আলোচনা করেন গ্রামীণ জিসি আই হসপিটালের হাসপাতাল ব্যবস্থাপক মো. মহফিজুর রহমান এবং আউটরিচ কো-অর্ডিনেটর মো. সোহাগ হোসেন।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে চোখের প্রাথমিক পরিচর্যা ও চক্ষু রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি। অন্ধত্ব প্রতিরোধে সময়মতো চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রের অপটিমেট্রিস্ট এনায়েত হোসেন উপস্থিত সুধীজনকে দৃষ্টি সুরক্ষা ও চোখের প্রাথমিক পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ দেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নলছিটির টিএনটি রোডে সেবা ক্লিনিকের বিপরীতে অবস্থিত গ্রামীণ আই কেয়ার সেন্টারটি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। সেখানে ৫০ টাকায় চোখ লাল হওয়া, চোখে পানি পড়া, ঝাপসা দেখা-সহ বিভিন্ন ধরনের চোখের সমস্যার পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সচেতনতামূলক কর্মশালায় স্থানীয় পল্লী চিকিৎসক, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), ফার্মাসিস্ট, ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অংশগ্রহণকারীরা তৃণমূল পর্যায়ে চক্ষু চিকিৎসা ও সচেতনতা কার্যক্রমকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে গ্রামীণ আই কেয়ার সেন্টারের কার্যক্রমের প্রশংসা করেন।

Image

#নলছিটি #চক্ষুসচেতনতা #গ্রামীণআইকেয়ার

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

নলছিটিতে গ্রামীণ আই কেয়ার সেন্টারের উদ্যোগে চক্ষু সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

ঝালকাঠির নলছিটিতে চোখের স্বাস্থ্য ও দৃষ্টি সুরক্ষায় সচেতনতা বাড়াতে চক্ষু সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) গ্রামীণ জিসি আই হসপিটাল, বরিশালের তত্ত্বাবধানে পরিচালিত নলছিটি গ্রামীণ প্রাইমারি চক্ষু চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চোখের বিভিন্ন রোগ, প্রতিকার ও দৃষ্টি সুরক্ষা বিষয়ে আলোচনা করেন গ্রামীণ জিসি আই হসপিটালের হাসপাতাল ব্যবস্থাপক মো. মহফিজুর রহমান এবং আউটরিচ কো-অর্ডিনেটর মো. সোহাগ হোসেন।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে চোখের প্রাথমিক পরিচর্যা ও চক্ষু রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি। অন্ধত্ব প্রতিরোধে সময়মতো চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রের অপটিমেট্রিস্ট এনায়েত হোসেন উপস্থিত সুধীজনকে দৃষ্টি সুরক্ষা ও চোখের প্রাথমিক পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ দেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নলছিটির টিএনটি রোডে সেবা ক্লিনিকের বিপরীতে অবস্থিত গ্রামীণ আই কেয়ার সেন্টারটি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। সেখানে ৫০ টাকায় চোখ লাল হওয়া, চোখে পানি পড়া, ঝাপসা দেখা-সহ বিভিন্ন ধরনের চোখের সমস্যার পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সচেতনতামূলক কর্মশালায় স্থানীয় পল্লী চিকিৎসক, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), ফার্মাসিস্ট, ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অংশগ্রহণকারীরা তৃণমূল পর্যায়ে চক্ষু চিকিৎসা ও সচেতনতা কার্যক্রমকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে গ্রামীণ আই কেয়ার সেন্টারের কার্যক্রমের প্রশংসা করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত