নরসিংদীর শিবপুর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন মোঃ আজমল হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), ঢাকা বিভাগ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) দুপুর প্রায় ২টায় তিনি এই পরিদর্শন কার্যক্রম শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রহিম।
পরবর্তীতে তিনি পুটিয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। সেখানে উপস্থিত ছিলেন পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন, ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন ভূঁইয়া, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আলতাফ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।
এছাড়াও হিসাব সহকারী, উদ্যোক্তা, গ্রাম পুলিশসহ বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার অফিসের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবা প্রদানের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। তিনি সন্তোষ প্রকাশ করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সেবার মান আরও উন্নত করার নির্দেশনা দেন।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬