শনিবার, ১০ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

কংগ্রেস প্রার্থীকে সমর্থন মমতার

নন্দীগ্রামে মমতার প্রার্থী সরে দাঁড়ালেন, কংগ্রেসকে সমর্থন

মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঞ্চিতা প্রধান দে। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে শেষ মুহূর্তে প্রার্থিতা প্রত্যাহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। এরপর নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থনের ঘোষণা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাটি ১৮ সেপ্টেম্বর সামনে আসে।

মমতা শিবিরের প্রার্থী হিসেবে গত ১৩ সেপ্টেম্বর সঞ্চিতার নাম ঘোষণা করা হয়েছিল। মনোনয়ন প্রত্যাহারের পর ওই শিবিরের আর কোনো প্রার্থী থাকল না নন্দীগ্রামে।

প্রার্থিতা প্রত্যাহারের আগে সঞ্চিতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরই তার নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সামনে আসে। তবে নিজের সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ সঞ্চিতা প্রকাশ্যে জানাননি।

এদিকে কালীঘাটে সাংবাদিকদের সঙ্গে কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, নন্দীগ্রামে তার শিবির নির্বাচনে লড়বে না এবং ‘সিস্টার পার্টি’ কংগ্রেসকে সমর্থন করবে। তার ভাষ্য অনুযায়ী, এর মাধ্যমে বিরোধী জোটের সমন্বয় বজায় রাখার চেষ্টা করা হবে।

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থী করেছে হাসিরানি রথকে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের অন্য শিবিরের প্রার্থী মহম্মদ এতেশামুল হক। ফলে সঞ্চিতার প্রার্থিতা প্রত্যাহারের পরও আসনটিতে একাধিক দলের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকছে।

নন্দীগ্রাম ও রেজিনগ‘ দুই আসনেই আগামী ৬ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। রেজিনগর আসনে সমর্থনের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মমতা।

#নন্দীগ্রাম #মমতাবন্দ্যোপাধ্যায় #উপনির্বাচন

চেকপোস্ট

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নন্দীগ্রামে মমতার প্রার্থী সরে দাঁড়ালেন, কংগ্রেসকে সমর্থন

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে শেষ মুহূর্তে প্রার্থিতা প্রত্যাহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। এরপর নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থনের ঘোষণা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাটি ১৮ সেপ্টেম্বর সামনে আসে।

মমতা শিবিরের প্রার্থী হিসেবে গত ১৩ সেপ্টেম্বর সঞ্চিতার নাম ঘোষণা করা হয়েছিল। মনোনয়ন প্রত্যাহারের পর ওই শিবিরের আর কোনো প্রার্থী থাকল না নন্দীগ্রামে।

প্রার্থিতা প্রত্যাহারের আগে সঞ্চিতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরই তার নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সামনে আসে। তবে নিজের সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ সঞ্চিতা প্রকাশ্যে জানাননি।

এদিকে কালীঘাটে সাংবাদিকদের সঙ্গে কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, নন্দীগ্রামে তার শিবির নির্বাচনে লড়বে না এবং ‘সিস্টার পার্টি’ কংগ্রেসকে সমর্থন করবে। তার ভাষ্য অনুযায়ী, এর মাধ্যমে বিরোধী জোটের সমন্বয় বজায় রাখার চেষ্টা করা হবে।

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থী করেছে হাসিরানি রথকে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের অন্য শিবিরের প্রার্থী মহম্মদ এতেশামুল হক। ফলে সঞ্চিতার প্রার্থিতা প্রত্যাহারের পরও আসনটিতে একাধিক দলের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকছে।

নন্দীগ্রাম ও রেজিনগ‘ দুই আসনেই আগামী ৬ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। রেজিনগর আসনে সমর্থনের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মমতা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত