সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আহত দুজন রাজশাহী মেডিকেলে

নওগাঁয় যুবদল নেতার কবজি বিচ্ছিন্ন, আওয়ামী লীগ নেতা দম্পতি গ্রেপ্তার

ছবি : চেকপোস্ট

নওগাঁর বদলগাছীতে জমির সীমানার আইল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে হাসান রমন নামে এক যুবদল নেতার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় তার মা বিউটি বেগমও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে মা ও ছেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত হাসান রমন ওই গ্রামের দুদু মিয়ার ছেলে এবং মথুরাপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি।

পুলিশ জানায়, ঘটনার পর অভিযান চালিয়ে মিজানুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং তার স্ত্রী একই ওয়ার্ডের সভানেত্রী ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, জমির আইল কাটা নিয়ে হাসান রমন ও মিজানুর রহমানের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ, এ সময় মিজানুর রহমান ধারালো হাঁসুয়া দিয়ে হাসানকে কোপ দিলে তার কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।

ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে হাসানের মা বিউটি বেগমকেও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহত হাসানের বাবা ও মামলার বাদী দুদু মিয়া অভিযোগ করেন, সামান্য জমির আইল নিয়ে বিরোধের জেরে মিজানুর রহমান ও তার স্ত্রী তার ছেলের ওপর হামলা চালান। তিনি ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধের জের ধরে এ হামলা চালানো হয়েছে। তিনি দ্রুত বিচার দাবি করেন।

তবে গ্রেপ্তার মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, হাসান তার জমির বড় আইল কেটে ফেলেছিল। এ নিয়ে বিরোধের সময় কয়েকজন মিলে তাদের বাড়িতে হামলা চালায়। তার হাতে থাকা ঘাস কাটার হাঁসুয়া ধস্তাধস্তির সময় দুর্ঘটনাবশত হাসানের হাতে লাগে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়েও তদন্ত চলছে।

#নওগাঁ #যুবদলনেতা #বদলগাছী ঘটনা

চেকপোস্ট

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

নওগাঁয় যুবদল নেতার কবজি বিচ্ছিন্ন, আওয়ামী লীগ নেতা দম্পতি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত