মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মূল পাতা

সারাদেশ

নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার

জিহান বাবু,
জিহান বাবু, ধামইরহাট প্রতিনিধি::
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬
নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার
ছবি: চেকপোস্ট

নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নে ভেড়ম মোড় সংলগ্ন এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোঃ নজরুল ইসলাম (সাবেক ইউপি সদস্য ও আলমপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক)-এর আমন ধানের জমিতে প্রকাশ্য দিনের বেলায় ক্ষতিকর বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে ধামইরহাট থানায় একটি এজাহার দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর ২০২৬ (সোমবার) বেলা ১১টার দিকে প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটে। মাত্র ১৫ দিন পরেই ধানগুলো কেটে ঘরে তোলার কথা ছিল, কিন্তু তার আগেই দুর্বৃত্তরা জমির প্রায় চার কাঠা আমন ধানে ক্ষতিকর বিষ  প্রয়োগ করে সম্পূর্ণ নষ্ট করে দেয়।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত সাবেক মেম্বার ও যুবদল নেতা মোঃ নজরুল ইসলাম জানান, "আর ১৫ দিন হলে ধানগুলো কেটে ঘরে তুলতে পারতাম, কিন্তু তারা আমার এত বড় ক্ষতি করল! শুধু তাই নয়, বিবাদীরা আমাকে প্রাণনাশের হুমকি ও বিভিন্ন ভয়ভীতিও দেখাচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

"জমিতে বিষ প্রয়োগের ঘটনায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে, বিবাদী মোস্তাফিজুর রহমান বাবুল মুঠোফোনে বলেন, "ওই জমির অংশীদার তো আমরা, আমরা কেন ক্ষতিকর বিষ প্রয়োগ করব?"

তবে অন্য একজন বিবাদী  পরেশ হাসদা যিনি সরাসরি জমিতে বিষ স্প্রে করেছেন, তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান যে, মোস্তাফিজুর রহমান বাবুল তাকে বিষ কিনে এনে দিয়েছেন এবং তার নির্দেশেই তিনি জমিতে কারেন্ট পোকার বিষ প্রয়োগ করেন। পরবর্তীতে কেন এমন হলো সে বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না বলে জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিন্টু রহমান জানান, "এ বিষয়ে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার
0:00 0:00
1.0x
চেকপোস্ট

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নে ভেড়ম মোড় সংলগ্ন এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোঃ নজরুল ইসলাম (সাবেক ইউপি সদস্য ও আলমপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক)-এর আমন ধানের জমিতে প্রকাশ্য দিনের বেলায় ক্ষতিকর বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে। 


এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে ধামইরহাট থানায় একটি এজাহার দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর ২০২৬ (সোমবার) বেলা ১১টার দিকে প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটে। মাত্র ১৫ দিন পরেই ধানগুলো কেটে ঘরে তোলার কথা ছিল, কিন্তু তার আগেই দুর্বৃত্তরা জমির প্রায় চার কাঠা আমন ধানে ক্ষতিকর বিষ  প্রয়োগ করে সম্পূর্ণ নষ্ট করে দেয়।


এ বিষয়ে ক্ষতিগ্রস্ত সাবেক মেম্বার ও যুবদল নেতা মোঃ নজরুল ইসলাম জানান, "আর ১৫ দিন হলে ধানগুলো কেটে ঘরে তুলতে পারতাম, কিন্তু তারা আমার এত বড় ক্ষতি করল! শুধু তাই নয়, বিবাদীরা আমাকে প্রাণনাশের হুমকি ও বিভিন্ন ভয়ভীতিও দেখাচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।


"জমিতে বিষ প্রয়োগের ঘটনায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে, বিবাদী মোস্তাফিজুর রহমান বাবুল মুঠোফোনে বলেন, "ওই জমির অংশীদার তো আমরা, আমরা কেন ক্ষতিকর বিষ প্রয়োগ করব?"


তবে অন্য একজন বিবাদী  পরেশ হাসদা যিনি সরাসরি জমিতে বিষ স্প্রে করেছেন, তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান যে, মোস্তাফিজুর রহমান বাবুল তাকে বিষ কিনে এনে দিয়েছেন এবং তার নির্দেশেই তিনি জমিতে কারেন্ট পোকার বিষ প্রয়োগ করেন। পরবর্তীতে কেন এমন হলো সে বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না বলে জানান।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিন্টু রহমান জানান, "এ বিষয়ে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত