ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেনের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক সাধারণ ডায়েরি (জিডি) দায়ের এবং সাংবাদিককে পেশাগতভাবে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটি (টিপিএসবি)।
বুধবার (১১ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরি সভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মো. শাকিল হাসানের বিরুদ্ধে ধোবাউড়া থানায় দায়ের করা জিডিকে মিথ্যা, ভিত্তিহীন ও প্রতিহিংসামূলক বলে দাবি করা হয়।
টিপিএসবির সভায় অভিযোগ করা হয়, সাংবাদিক শাকিল হাসান অতীতে সরাইল উপজেলায় দায়িত্ব পালনকালে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ তুলে ধরেছিলেন। এর জের ধরে প্রতিহিংসাবশত ক্ষমতার অপব্যবহার করে ওই সাংবাদিকের বিরুদ্ধে জিডি করা হয়েছে বলে দাবি সংগঠনটির।
বিবৃতিতে বলা হয়, একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের কারণে তাঁকে হয়রানি করা স্বাধীন সাংবাদিকতা, বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাভাবিক পরিবেশের জন্য উদ্বেগজনক। এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ ঘটনায় তিন দফা দাবি জানিয়েছে সংগঠনটি। দাবিগুলোর মধ্যে রয়েছে—সাংবাদিক মো. শাকিল হাসানের বিরুদ্ধে দায়ের করা জিডি অবিলম্বে প্রত্যাহার, ইউএনও মো. মোশারফ হোসেনের সরাইল ও বর্তমান কর্মস্থলে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
সংগঠনটি আরও হুঁশিয়ারি দিয়েছে, এসব দাবি বাস্তবায়ন না হলে সাংবাদিক সমাজ ও তৃণমূল প্রেস সোসোসাইটির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সভায় স্বাক্ষরিত বিবৃতিতে টিপিএসবির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সুমন সরদার এবং মহাসচিব মীর দিনার হোসেন এসব দাবি তুলে ধরেন।
বিবৃতিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধ করে তাঁদের নিরাপদ ও স্বাধীন পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬