বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

থানায় লিখিত অভিযোগ দায়ের

ধামইরহাটে জমি বিরোধে ছাত্রদল নেতাকে মারপিট, হাসপাতালে ভর্তি

ছাত্রদলের সভাপতি মো. রাইহান কবির। ছবি : চেকপোস্ট

নওগাঁর ধামইরহাটে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ছাত্রদল নেতাকে মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তি ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও ৪ নম্বর উমার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রাইহান কবির (২৫)। বর্তমানে তিনি ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহত রাইহান কবির বাদী হয়ে ধামইরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধামইরহাট থানার কৈগ্রাম মৌজায় আরএস খতিয়ান নং-২৬৭, হাল দাগ নং-১২৮ এর ১৫ শতক পৈত্রিক জমিতে আমন ধানের চারা রোপণ করে ভোগদখল করে আসছিল রাইহান কবিরের পরিবার।

অভিযোগে বলা হয়, গত ৩০ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে পূর্ব বিরোধের জেরে একই গ্রামের মো. আব্দুল গফুর (৫০) ও মো. বাদশা (২৮) ওই জমিতে প্রবেশ করে মই দিয়ে রোপণ করা ধানের চারা নষ্ট করে দেন। এতে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

পরে রাইহান কবিরের বাবা মো. ফেরদৌস হোসেন বিষয়টি জানতে চাইলে বিবাদীরা তাকে মারপিটের জন্য উদ্যত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এরপর সকাল ৯টার দিকে রাইহান কবির বাড়ি থেকে বের হয়ে পাকা সড়কে গেলে অভিযুক্তরা তার পথরোধ করে গালিগালাজ করেন এবং বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ভবিষ্যতে ক্ষতি করার হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগে বলা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় আহত রাইহান কবিরকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

#জমি_বিরোধ #ধামইরহাট #ছাত্রদল_নেতা_আহত

চেকপোস্ট

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ধামইরহাটে জমি বিরোধে ছাত্রদল নেতাকে মারপিট, হাসপাতালে ভর্তি

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

নওগাঁর ধামইরহাটে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ছাত্রদল নেতাকে মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তি ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও ৪ নম্বর উমার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রাইহান কবির (২৫)। বর্তমানে তিনি ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহত রাইহান কবির বাদী হয়ে ধামইরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধামইরহাট থানার কৈগ্রাম মৌজায় আরএস খতিয়ান নং-২৬৭, হাল দাগ নং-১২৮ এর ১৫ শতক পৈত্রিক জমিতে আমন ধানের চারা রোপণ করে ভোগদখল করে আসছিল রাইহান কবিরের পরিবার।

অভিযোগে বলা হয়, গত ৩০ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে পূর্ব বিরোধের জেরে একই গ্রামের মো. আব্দুল গফুর (৫০) ও মো. বাদশা (২৮) ওই জমিতে প্রবেশ করে মই দিয়ে রোপণ করা ধানের চারা নষ্ট করে দেন। এতে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

পরে রাইহান কবিরের বাবা মো. ফেরদৌস হোসেন বিষয়টি জানতে চাইলে বিবাদীরা তাকে মারপিটের জন্য উদ্যত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এরপর সকাল ৯টার দিকে রাইহান কবির বাড়ি থেকে বের হয়ে পাকা সড়কে গেলে অভিযুক্তরা তার পথরোধ করে গালিগালাজ করেন এবং বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ভবিষ্যতে ক্ষতি করার হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগে বলা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় আহত রাইহান কবিরকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত