নওগাঁর ধামইরহাটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী আদিবাসী ফুটবল টুর্নামেন্ট। উপজেলার জগদল আদিবাসী স্কুল ও কলেজ মাঠে ‘জগদল আদিবাসী ফুটবল একাদশ’-এর উদ্যোগে এ আয়োজন করা হয়।
শুক্রবার (১২ জুন) শুরু হওয়া টুর্নামেন্টটি শনিবার (১৩ জুন) জমকালো ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়। খেলা উপভোগ করতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন।
জগদল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ ইলিয়াস আলম-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মাথাই টুডু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রুহুল আমিন।
টুর্নামেন্ট পরিচালনায় দায়িত্ব পালন করেন জগদল আদিবাসী ফুটবল একাদশের ভারপ্রাপ্ত সভাপতি ফিলিমোন টুডু। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। বিশেষ করে আদিবাসী তরুণদের প্রতিভা বিকাশ এবং গ্রামীণ ক্রীড়া সংস্কৃতি ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তারা আরও বলেন, আদিবাসী সম্প্রদায়ের ফুটবল প্রতিভা বিকাশে এই টুর্নামেন্ট ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করা প্রয়োজন।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬