শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

তথ্যপ্রযুক্তি

নতুন প্রিমিয়াম মনিটর বাজারে

দেশে এলো এসার এসএ২৭২ইউ পি১, ২৭ ইঞ্চির আলট্রা স্লিম মনিটর

ছবি : সংগৃহীত

দেশের বাজারে নতুন Acer SA272U P1 আলট্রা স্লিম মনিটর উন্মোচন করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

প্রতিষ্ঠানটির দাবি, আধুনিক ডিজাইন, উন্নত ডিসপ্লে প্রযুক্তি ও উচ্চ রিফ্রেশ রেটের সমন্বয়ে তৈরি এই ২৭ ইঞ্চির মনিটরটি অফিস, কনটেন্ট ক্রিয়েশন, মাল্টিমিডিয়া ও ক্যাজুয়াল গেমিংয়ের জন্য উপযোগী।

নতুন এই মনিটরে রয়েছে ২৭ ইঞ্চি WQHD IPS ডিসপ্লে, যার রেজ্যুলুশন ২৫৬০×১৪৪০ পিক্সেল। ফলে ফুল এইচডির তুলনায় আরও বেশি পরিষ্কার, বিস্তারিত ও প্রাণবন্ত ছবি পাওয়া যাবে।

মনিটরটিতে রয়েছে ১৪৪Hz রিফ্রেশ রেট এবং ১ মিলিসেকেন্ড রেসপন্স টাইম, যা দ্রুতগতির ভিডিও, গেমিং ও মাল্টিটাস্কিংয়ে স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করবে।

চোখের সুরক্ষায় এতে যুক্ত করা হয়েছে Acer VisionCare বা Eye Care প্রযুক্তি, যা দীর্ঘ সময় ব্যবহারে চোখের চাপ কমাতে সহায়তা করবে।

এ ছাড়া ডিভাইসটিতে রয়েছে দুটি HDMI পোর্ট, VGA পোর্ট এবং বিল্ট-ইন 1W×2 স্পিকার। আলট্রা স্লিম হোয়াইট ডিজাইনের এই মনিটরটি আধুনিক অফিস বা হোম ডেস্ক সেটআপে যোগ করবে আকর্ষণীয় লুক।

Acer SA272U P1 আলট্রা স্লিম মনিটর দেশের সব স্মার্ট অনুমোদিত ডিলার, শোরুম ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টিসহ মনিটরটির খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা।

#AcerMonitor #নতুন_টেক_পণ্য #স্মার্ট_টেকনোলজিস

চেকপোস্ট

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

দেশে এলো এসার এসএ২৭২ইউ পি১, ২৭ ইঞ্চির আলট্রা স্লিম মনিটর

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

দেশের বাজারে নতুন Acer SA272U P1 আলট্রা স্লিম মনিটর উন্মোচন করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

প্রতিষ্ঠানটির দাবি, আধুনিক ডিজাইন, উন্নত ডিসপ্লে প্রযুক্তি ও উচ্চ রিফ্রেশ রেটের সমন্বয়ে তৈরি এই ২৭ ইঞ্চির মনিটরটি অফিস, কনটেন্ট ক্রিয়েশন, মাল্টিমিডিয়া ও ক্যাজুয়াল গেমিংয়ের জন্য উপযোগী।

নতুন এই মনিটরে রয়েছে ২৭ ইঞ্চি WQHD IPS ডিসপ্লে, যার রেজ্যুলুশন ২৫৬০×১৪৪০ পিক্সেল। ফলে ফুল এইচডির তুলনায় আরও বেশি পরিষ্কার, বিস্তারিত ও প্রাণবন্ত ছবি পাওয়া যাবে।

মনিটরটিতে রয়েছে ১৪৪Hz রিফ্রেশ রেট এবং ১ মিলিসেকেন্ড রেসপন্স টাইম, যা দ্রুতগতির ভিডিও, গেমিং ও মাল্টিটাস্কিংয়ে স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করবে।

চোখের সুরক্ষায় এতে যুক্ত করা হয়েছে Acer VisionCare বা Eye Care প্রযুক্তি, যা দীর্ঘ সময় ব্যবহারে চোখের চাপ কমাতে সহায়তা করবে।

এ ছাড়া ডিভাইসটিতে রয়েছে দুটি HDMI পোর্ট, VGA পোর্ট এবং বিল্ট-ইন 1W×2 স্পিকার। আলট্রা স্লিম হোয়াইট ডিজাইনের এই মনিটরটি আধুনিক অফিস বা হোম ডেস্ক সেটআপে যোগ করবে আকর্ষণীয় লুক।

Acer SA272U P1 আলট্রা স্লিম মনিটর দেশের সব স্মার্ট অনুমোদিত ডিলার, শোরুম ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টিসহ মনিটরটির খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত