শনিবার, ২০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

সোনার খনি নয়, চোরের খনি পেয়েছি

দুর্নীতি থামলে মালয়েশিয়া-সিঙ্গাপুর হতো বাংলাদেশ সাবেক এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান বলেছেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে লুটপাট, ব্রিফকেস ব্যবসা ও দখলদারিত্ব শুরু হওয়ায় দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। তার মতে, এই প্রবণতা না থাকলে বাংলাদেশ অনেক আগেই মালয়েশিয়া বা সিঙ্গাপুরের মতো উন্নত দেশের কাতারে পৌঁছাতে পারত।

সম্প্রতি এক আলাপন অনুষ্ঠানে তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার মতো দেশ একই সময়ে স্বাধীনতা পেলেও তারা অনেক এগিয়ে গেছে, কারণ সেখানে আমাদের মতো লাগামহীন দুর্নীতি হয়নি। তিনি আরও উল্লেখ করেন, ধারাবাহিক দুর্নীতির কারণে বাংলাদেশের জিডিপি-ট্যাক্স অনুপাত এখনো নেপালের চেয়েও কম অবস্থায় রয়েছে।

বদিউর রহমান অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে এরশাদ আমলসহ বিভিন্ন সরকারের সময় দুর্নীতির সংস্কৃতি অব্যাহত থেকেছে। রাজনৈতিকভাবে দুর্নীতিবাজদের আশ্রয় দেওয়া বন্ধ না হলে দেশের উন্নয়ন থেমে থাকবে বলেও তিনি সতর্ক করেন।

তার মতে, বিদেশে অর্থ পাচার বন্ধ করা এবং শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছাই পারে বাংলাদেশকে উন্নতির পথে এগিয়ে নিতে।

#বাংলাদেশ_খবর #দুর্নীতি #অর্থনীতি

চেকপোস্ট

শনিবার, ২০ জুন ২০২৬

দুর্নীতি থামলে মালয়েশিয়া-সিঙ্গাপুর হতো বাংলাদেশ সাবেক এনবিআর চেয়ারম্যান

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান বলেছেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে লুটপাট, ব্রিফকেস ব্যবসা ও দখলদারিত্ব শুরু হওয়ায় দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। তার মতে, এই প্রবণতা না থাকলে বাংলাদেশ অনেক আগেই মালয়েশিয়া বা সিঙ্গাপুরের মতো উন্নত দেশের কাতারে পৌঁছাতে পারত।

সম্প্রতি এক আলাপন অনুষ্ঠানে তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার মতো দেশ একই সময়ে স্বাধীনতা পেলেও তারা অনেক এগিয়ে গেছে, কারণ সেখানে আমাদের মতো লাগামহীন দুর্নীতি হয়নি। তিনি আরও উল্লেখ করেন, ধারাবাহিক দুর্নীতির কারণে বাংলাদেশের জিডিপি-ট্যাক্স অনুপাত এখনো নেপালের চেয়েও কম অবস্থায় রয়েছে।

বদিউর রহমান অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে এরশাদ আমলসহ বিভিন্ন সরকারের সময় দুর্নীতির সংস্কৃতি অব্যাহত থেকেছে। রাজনৈতিকভাবে দুর্নীতিবাজদের আশ্রয় দেওয়া বন্ধ না হলে দেশের উন্নয়ন থেমে থাকবে বলেও তিনি সতর্ক করেন।

তার মতে, বিদেশে অর্থ পাচার বন্ধ করা এবং শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছাই পারে বাংলাদেশকে উন্নতির পথে এগিয়ে নিতে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত